স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি
মেলবোর্ন, ২১ আগষ্ট- স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…
মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিভিন্ন স্কুলে পড়াশোনা করত।
নিহত ওজাইফা ওই এলাকার আলআমিনের মেয়ে, আফসা মুন্নার মেয়ে, রিয়া মনি জাহাঙ্গীরের মেয়ে এবং রুবাইয়া রাকিবের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চার শিশুকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্বজনেরা। এতে তাঁদের সন্দেহ হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একে একে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করা হয়। সন্ধ্যার দিকে তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চার শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে তারা পানিতে ডুবে গেল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান শিমুল জানান, দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছিল। তবে চার শিশুকেই হাসপাতালে আনার আগেই মৃত পাওয়া যায়।
একসঙ্গে চার শিশুর মৃত্যুর ঘটনায় খানপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au