ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?
মেলবোর্ন, ২১ আগষ্ট: ডারউইনে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সেই সাফল্যকে আরও বড় অর্জনে রূপ দেওয়ার সুযোগ নাজমুল হোসেন…
মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা কথিত অবৈধ স্থাপনা ও নিরাপত্তা বেষ্টনী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) অভিজাত কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তান হাইকমিশনের ভিসা বিভাগের বাইরে দর্শনার্থীদের সারি নিয়ন্ত্রণের জন্য তৈরি অস্থায়ী কাঠামো, ট্রাফিক বলার্ড এবং রাস্তার পাশের ধাতব ব্যারিকেড জেসিবি ও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। অভিযানের পর হাইকমিশনের বাইরে ইট ও কংক্রিটের ধ্বংসাবশেষের স্তূপ দেখা যায়।
ভারতীয় কর্মকর্তাদের দাবি, এসব কাঠামো ও নিরাপত্তা বেষ্টনী পাকিস্তান হাইকমিশনের জন্য নির্ধারিত সীমানার বাইরে একটি গলিতে অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। সেই কারণেই সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
তবে কূটনৈতিক সূত্রগুলোর বরাতে বলা হচ্ছে, ঘটনাটি শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি পদক্ষেপের সম্পর্ক রয়েছে। গত সোমবার (১৭ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং পোল সরিয়ে দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ। এর মাত্র তিন দিন পর নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা কাঠামো সরিয়ে দিল ভারত।
এদিকে পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, উচ্ছেদ অভিযানের সময় তাদের ভিসা বিভাগের সার্ভিস উইন্ডোর আশপাশের দেয়াল ও প্লাস্টারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাইকমিশনের প্রধান ফটক, মূল ভবন এবং পাকিস্তানের জাতীয় প্রতীকযুক্ত গেট অক্ষত রয়েছে।
ঘটনার বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন পাল্টাপাল্টি পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।
নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক পর্যায়ে একাধিক মতবিরোধ দেখা দিয়েছে। তার মধ্যেই এক দেশের কূটনৈতিক মিশনের বাইরে নেওয়া পদক্ষেপের জবাবে অন্য দেশও একই ধরনের ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au