রুশ হামলার পর কিয়েভের বাসিন্দা ‘আমরা বেঁচে আছি, ঈশ্বরকে ধন্যবাদ’
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ ড্রোন হামলার পর একটি গোলাবারুদ গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শুক্রবারের ওই হামলায় মিলা গ্রামসহ আশপাশের বিভিন্ন…
ইরানের হরমুজ প্রণালির কাছে অবস্থিত লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৩০ আগস্ট) এ হামলা চালানো হয় বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এক মাসেরও বেশি সময় পর ইরানে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রথম হামলা হিসেবে ঘটনাটি নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লারাক দ্বীপে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায়। হামলায় কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানা গেছে। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এখনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।
হামলার পর এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি দাবি করেছে, লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, ‘আগ্রাসনের শাস্তি’ নামে পরিচালিত ওই অভিযানে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করা হয়। হামলায় ঘাঁটিগুলোর কারিগরি ও মেরামত অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী। এতে মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করলেও এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে লারাক দ্বীপে মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়ে গেছে। বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ২২ সেন্ট বা ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৩২ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ২ ডলার ১ সেন্ট বা ২ দশমিক ৪১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ৪১ সেন্টে দাঁড়ায়।
হরমুজ প্রণালির কাছাকাছি লারাক দ্বীপের অবস্থান হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়ার ঘটনায় জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক তেলবাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au