বাংলাদেশ

বাংলাদেশিকে হত্যার পর নিজের মাথায় সৌদি যুবকের গুলি

  • 3:13 pm - August 31, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
নিহত কামরুল হোসেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের তায়েফে মো. কামরুল হোসেন (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পরে হামলাকারী এক সৌদি যুবক নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই সন্তানের বাবা ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় প্রায় আড়াই বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান।

নিহতের চাচাতো ভাই মো. সোলেমান রাসেল জানান, ঘটনার সময় কামরুল সুপার মার্কেটে নিজের ডিউটি শেষ করে মার্কেটের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ এক অস্ত্রধারী সৌদি যুবক তাকে লক্ষ্য করে গুলি চালান। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে নিজের কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন।

হামলাকারীও তার পিছু নিয়ে মার্কেটের ভেতরে প্রবেশ করেন এবং কামরুলকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ওই সৌদি যুবক নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

কামরুলের মৃত্যুর খবর রোববার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন। আকস্মিক এ ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু নাসের চৌধুরী জানান, কামরুলের বাবা খোরশেদ আলম পেশায় কৃষক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের একজন ছিলেন কামরুল। তার এমন মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়েছে।

এদিকে কামরুলের মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্বজনেরা। একই সঙ্গে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

তবে কী কারণে ওই সৌদি যুবক কামরুল হোসেনকে গুলি করে হত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

এই শাখার আরও খবর

রুশ হামলার পর কিয়েভের বাসিন্দা ‘আমরা বেঁচে আছি, ঈশ্বরকে ধন্যবাদ’

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ ড্রোন হামলার পর একটি গোলাবারুদ গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শুক্রবারের ওই হামলায় মিলা গ্রামসহ আশপাশের বিভিন্ন…

নেপালে ষষ্ঠ দিনেও উদ্ধার অভিযান, মৃত প্রায় ৮০০

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর ষষ্ঠ দিনেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮০০ জনে পৌঁছেছে।…

সাইপ্রাস উপকূলে নৌযান ডুবে নিহত ৮, নিখোঁজ অনেকে

উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে একটি যাত্রীবাহী নৌযান ডুবে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো এক ডজনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তুরস্ক ও…

ইস্তাম্বুলে আজ মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ বাস্তবায়নের প্রথম আনুষ্ঠানিক বৈঠক আজ সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব ওলি দারাজালি দুস্তলিক’ প্রদান করা হয়েছে। ভারত ও উজবেকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত সম্পর্ক…

রংপুরে চার খুন: মবের শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট

রংপুরে একই হিন্দু পরিবারের চারজনকে হত্যা মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য কারাগারের ভেতরেই মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তাঝুঁকি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au