আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজে পাকিস্তানি নৌযানের ধাক্কা, পরে যা ঘটল
আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। এ ঘটনায় বড় ধরনের…
কুমিল্লার মুরাদনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ২০ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোস্তাক আহমেদ আবু (৫৮), তার স্ত্রী হনুফা ও পালিত মেয়ে ইতি (১৮)। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু দেশীয় অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, মুরাদনগর উপজেলার দড়ানীপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ফুফু খালেদা আক্তার বেবি ও তার ভাতিজা মঞ্জুরুল আলম তিতুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় হত্যা মামলা দায়েরের পর তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ।
তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার ২০ ঘণ্টার মধ্যে কুমিল্লা নগরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি হনুফা ও ইতিকে গ্রেপ্তার করা হয়।
পরে মূল অভিযুক্ত আবু ট্রেনে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজনই জমিসংক্রান্ত বিরোধের জেরে মঞ্জুরুল আলম তিতু ও খালেদা আক্তার বেবিকে হত্যার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au