Breaking News

চাঁদাবাজি ছেড়ে ছিনতাইয়ে ছাত্রদল নেতা, বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুট

  • 4:13 pm - November 02, 2026
  • পঠিত হয়েছে:৫৬ বার
বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : 

চাঁদাবাজির অভিযোগের পর এবার ছিনতাইয়ে জড়ানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। কক্সবাজারে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে তাঁর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদের নাম উঠে এসেছে। আহত ব্যবসায়ী তাঁকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করেছেন বলে দাবি করেছেন স্বজনেরা।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাঈদ। তিনি সদরের খরুলিয়া বাজারের ‘ছবিঘর’ নামের একটি প্রতিষ্ঠানে বিকাশের ব্যবসা করেন।

সাঈদের খালাতো ভাই হাবিব জানান, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাঈদ। পথে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তাঁর গতিরোধ করে।

একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁর সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সাঈদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

হাবিবের দাবি, হামলাকারীদের মধ্যে ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদকে চিনতে পেরেছেন সাঈদ। স্বজনদের কাছে সাঈদ জানিয়েছেন, খোরশেদের নেতৃত্বেই এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে অন্য তিনজনকে শনাক্ত করতে পারেননি তিনি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই শাখার আরও খবর

সকালেই শিল্পাঞ্চলের তিন কারখানায় আচমকা হামলা

রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে সোমবার (২ নভেম্বর) সকালে তিনটি পোশাক কারখানায় আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার কারখানাগুলো হলো ফারইস্ট, ডিভাইন ও এপেক্স। তবে কারা…

আওয়ামী লীগ ও জামায়াত: রাজনৈতিক জোটের ইতিহাসে বিচিত্র বাঁক

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি একটি তাৎপর্যপূর্ণ অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং বর্তমানে বিরোধী দলের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামী গোপন সমঝোতায়…

গণপিটুনি, হত্যাকাণ্ড ও জমি দখলে অবনতির মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

বাংলাদেশে গণপিটুনি, কথিত ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সহিংসতা এবং জমি দখলের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন…

ঢাকায় ফিরলেও বাইরে বের হতে ভয় পাচ্ছেন বাঁধন, ভেনিসের হামলার ট্রমা কাটেনি এখনও

ওটিএন বাংলা রিপোর্ট : ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনার এক মাস পেরিয়ে গেলেও সেই অভিজ্ঞতার মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন।…

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত…

অহিংস থেকে সহিংস আন্দোলনে শ্রমিকরা, কী ঘটতে যাচ্ছে ঢাকায়?

ওটিএন বাংলা রিপোর্ট : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন রোববার (১ নভেম্বর) হঠাৎ সহিংস রূপ নেয়। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au