‘সবাইকে রাজপথে নামার আহ্বান’— এনসিপি আসলে কী চাইছে?
ভাস্কর দত্ত : শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।…
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।
আইসিজে জানিয়েছে, নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আদালতের পিস প্যালেসে স্থানীয় সময় ১৯ নভেম্বর সকাল ১০টায় বিচারকরা রায় ঘোষণা শুরু করবেন।
মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর পরিচালিত সামরিক অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের মুখে প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন।
জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল।
তবে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বৈধভাবেই ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের এই রায় আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগসংক্রান্ত ভবিষ্যৎ মামলাগুলোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলা। তবে ইসরায়েলও তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au