বিনোদন

কাঁপাচ্ছে তাণ্ডবের টিজার, একদিনেই এক কোটি ভিউ

  • 9:12 pm - May 19, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
একের পর এক রেকর্ড করেই চলেছেন মেগাস্টার শাকিব খান। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ দিয়ে কাঁপিয়েছেন বক্স অফিস। এবার কোরবানি ঈদে আসছে তার ‘তাণ্ডব’। গতকাল প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার।

আর প্রকাশের পর থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেছে এটি। গড়েছে অনন্য রেকর্ড।

রায়হান রাফীর পরিচালনায় শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘তাণ্ডব’-এর ট্রেলার মুক্তির পর মাত্র একদিনেই এটি ১ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি নতুন মাইলফলক। সিনেমাটির নির্মাতা রায়হান রাফী সোমবার (১৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

একটি স্ট্যাটাসের মাধ্যমে তাণ্ডবের টিজারের এই দারুণ সাফল্য তুলে ধরেছেন রাফী। লিখেছেন, ‘তাণ্ডব ফোরকাস্ট সব রেকর্ড ভেঙে দিচ্ছে। মাত্র একদিনেই মোট ভিউ ১ কোটিরও বেশি!’

রাফির এ পোস্টে মন্তব্যের ঝড় দেখা গেছে ভক্তদেরল টিজার যে তাদের মাত করেছে সেটা বুঝিয়ে দিচ্ছেন নিজেদের মন্তব্য দিয়েই। কেউ লিখেছেন, ‘তাণ্ডব আসছে কাঁপাতে।

খেলা হবে ঈদে।’ কেউ বা লিখেছেন, ‘শাকিব খানের জন্য বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে, নয়তো কেউ দেখে না বাংলাদেশের সিনেমা!’ কারো মন্তব্য, ‘নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে তান্ডব দিয়ে।’

রবিবার (১৮ মে) সকালে টিজারটি প্রকাশ করা হয়। টিজারে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে, সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন।

যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়।টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না পর্দায় ‘তাণ্ডব’ দেখার। টিজারের এই উন্মাদনা প্রমাণ করে, এবার সিনেমাহলেও রেকর্ড করতে যাচ্ছে শাকিবের তাণ্ডব।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au