বিনোদন

৯ জুলাই থেকে ১৩ আগস্ট দেশেই ছিলেন না নুসরাত ফারিয়া

  • 9:19 pm - May 19, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলাটির নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, অভিযোগটি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি ‘হত্যাচেষ্টা’র সঙ্গে সংশ্লিষ্ট। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অভিযোগ আনা হয়েছে ৩০০-৪০০ ‘অজ্ঞাত’ ব্যক্তির বিরুদ্ধেও। মামলাটি দায়ের করেন এনামুল হক নামে একজন ব্যক্তি।

মামলার সময়কাল (১৬ জুলাই থেকে ৫ আগস্ট) জুড়ে নুসরাত ফারিয়া ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। ইমিরেটস এয়ারলাইন্সের টিকিট অনুযায়ী, তিনি ৯ জুলাই ঢাকা থেকে দুবাই হয়ে ১০ জুলাই কানাডার টরেন্টো পৌঁছান। এরপর ১২ আগস্ট টরেন্টো থেকে যাত্রা করে ১৪ আগস্ট ঢাকায় ফিরে আসেন। এ সময় তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে একাধিক কনসার্টে অংশ নেন—যার আলোকচিত্র ও ভিডিও আয়োজকদের ফেসবুক পেজ ও ফারিয়ার নিজস্ব সামাজিক মাধ্যমে এখনো বিদ্যমান।

তার বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে ক্যালগারির এক আয়োজকের সঙ্গেও যোগাযোগ করা হয়, যিনি উপস্থিতির সত্যতা নিশ্চিত করেন। এমনকি দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও ১৮-২৩ জুলাই পর্যন্ত সময়কালে তিনি নিয়মিত ফেসবুকে সক্রিয় ছিলেন এবং আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করছিলেন।

ফেসবুকে ১৯ জুলাই ফারিয়া লেখেন, ‘২ দিন হয়ে গেল, বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমরা কি সত্যিই আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছি।’

২৩ জুলাই তিনি লেখেন, ‘৬ দিন হয়ে গেল আমার বাবা-মায়ের সাথে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না। কিন্তু আমি আমার সহকর্মী ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি।’

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে বিস্ময় ও হতাশা। অনেকেই এই গ্রেপ্তারকে ‘নাটক’ ও ‘ভূয়া অভিযোগ’ বলে অভিহিত করছেন।

সোমবার আদালতের মাধ্যমে ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে এবং তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেছে আদালত।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au