বিনোদন

ব্র্যাড পিটকে নিয়ে দীপিকার আবেগঘন পোস্ট, নেটদুনিয়া তোলপাড়

  • 9:24 pm - June 30, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট সারাবিশ্বের নানা প্রান্তের মানুষের হৃদয়েও যে জায়গা করে আছেন, সেটির প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সামাজিক মাধ্যমে অনুরাগীদের চমকে দিয়ে ব্র্যাড পিটের উদ্দেশ্যে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী। যে পোস্টে দুটি বাক্য লিখেই ভক্তদের অবাক করে দিলেন দীপিকা পাড়ুকোন।

‘টপ গান: মাভেরিক’খ্যাত পরিচালক জোসেফ কোসিনস্কি পরিচালিত এ সিনেমায় ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হায়েস চরিত্রে—একজন অভিজ্ঞ ফর্মুলা ওয়ান রেসার হিসেবে। দীর্ঘ দিন পর কোসো স্পোর্টস ড্রামায় এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরেছেন অভিনেতা, আর তাতেই মুগ্ধ হয়ে মন্তব্য করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী লিখেছেন— ‘ব্র্যাড পিট, নামটাই যথেষ্ট। ব্যস এটুকুই। এটাই আজকের পোস্ট।’ আর তাতেই স্পষ্ট বোঝা যায়, ব্র্যাড পিটের প্রেমেই পড়েছেন দীপিকা পাড়ুকোন। হলিউডের এ তারকার অগণিত অনুরাগীর মধ্যে একজন হচ্ছেন এ অভিনেত্রী।

তবে দীপিকার এই উচ্ছ্বাসের পেছনে রয়েছে ব্র্যাড পিটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এফ১’। গত শুক্রবার (২৭ জুন) মুক্তি পাওয়া এ সিনেমাটি ইতোমধ্যে দেখে ফেলেছেন দীপিকা, এমনটিই ধরে নেওয়া হয়েছে তার প্রতিক্রিয়া দেখে।

এ সিনেমাটির গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় লন্ডনে, যেখানে উপস্থিত ছিলেন টম ক্রুজসহ হলিউডের নামকরা তারকারা। সবাই প্রশংসা করেছেন ব্র্যাড পিটের এই শক্তিশালী ফিরে আসার। দীপিকার মতো বহু দর্শকের কাছেই এ সিনেমাটি হয়ে উঠেছে বিশেষ এক অভিজ্ঞতা।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au