বিশ্ব

ইউক্রেনের অস্ত্র কারখানাগুলোতে রাশিয়ার বড় হামলা

  • 6:28 am - July 01, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার

ইউক্রেনের অস্ত্র উৎপাদন ও তেল পরিশোধন কারখানাগুলো লক্ষ্য করে রোববার রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। সোমবার (৩০ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, শব্দের চেয়ে দ্রুতগতির কিঞ্জহাল ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোনের মাধ্যমে এসব হামলা চালানো হয়েছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কী— সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইউক্রেনের সেনাবাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাতভর অন্তত ২০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ৪০টির মতো বিস্ফোরক ড্রোন ইউক্রেনে প্রবেশ করেছে, যেগুলো তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তারা দেয়নি।

পশ্চিম ইউক্রেনের দ্রোহোবিচ শহরের শীর্ষ সেনা কর্মকর্তা স্টেফান কুলিনায়াক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, হামলায় অন্তত একটি সামরিক কারখানায় আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

২০১৫ সালের মিনস্ক চুক্তির বিভিন্ন শর্ত, ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের চেষ্টা এবং ক্রিমিয়া ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান শুরু করেন।

২০২৫ সালে দ্বিতীয় বছরে গড়ানো এই যুদ্ধে রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের চারটি প্রদেশ— দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়ার দখল নিয়েছে, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় এক পঞ্চমাংশ।

যুদ্ধ থামাতে একাধিকবার আন্তর্জাতিক প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমঝোতা হয়নি।

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au