বিশ্ব

হামলার ভেতরও কিয়েভে থামেনি স্বাভাবিক জীবন

  • 6:13 am - July 11, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
ইউক্রেনের কিয়েভে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাস স্টপে বসে আছেন মহিলারা; ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১১ জুলাই-

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহ রাত পার করার পরও ইউক্রেনের রাজধানী কিয়েভের মানুষ সকাল হলে ফের নিজের রুটিনে ফিরছে। একের পর এক হামলার মধ্যেও তিন মিলিয়ন মানুষের এই শহর যেন লড়াই আর দৈনন্দিনতার মধ্যে সমতা খুঁজে নিচ্ছে।

সম্প্রতি এক রাতে কিয়েভের আকাশে প্রায় ৪০০ ড্রোন ও ১৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়ান বাহিনী। এতে দু’জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণ ও ধোঁয়ায় ঢেকে যাওয়া শহরের চিত্র রাতের আঁধারে ভীতিকর হলেও ভোরের আলোয় সেই শহরেই দেখা যায় মানুষ কাজের উদ্দেশে রওনা দিচ্ছে, সাইক্লিং করছে বা রাস্তায় হাঁটছে।

বৃহস্পতিবার ভোরে কিয়েভের সামরিক প্রশাসন জানায়, শহরের ছয়টি জেলায় রাশিয়ার ড্রোন হামলা হয়েছে। প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, এ হামলায় আবাসিক ভবন, যানবাহন, গুদামঘর, অফিসসহ নানা স্থাপনায় আগুন লেগেছে। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুজন মারা গেছেন, এ মানুষগুলোকে রুশরা হত্যা করেছে। এটি আমাদের জন্য এক ভয়াবহ ক্ষতি।’

স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত ধ্বংসাবশেষ পরিষ্কার করে আবার চালু করার চেষ্টা চালাচ্ছে। নখের দোকানের মালিক দিমিত্রো ইয়াতসেঙ্কো জানান, হামলার পরপরই তিনি দোকান খুলে দেন, আর কর্মীদের নিরাপদে থাকার খবর শুনে স্বস্তি পান।

২৪ বছর বয়সী অনুবাদক কাতেরিনা বলেন, ‘‘আমি সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করি, দুই কাপ কফি খাই এবং কয়েক মিনিট চুপচাপ বসে থাকি—কারণ আমি কিছুই বদলাতে পারছি না, তাই চলতে হবে।’’

এই মনোভাবই যেন কিয়েভের মানুষের প্রতিদিনের জীবনকে এগিয়ে নিচ্ছে। হামলার আতঙ্ক আর ক্ষত সত্ত্বেও শহর জুড়ে ক্যাফে, রেস্টুরেন্ট, অফিস আর রাস্তায় মানুষের চলাচল থামছে না।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

বাংলাদেশে এলজিবিটিকিউআই ও অধিকার আন্দোলন নতুন সংকটে, উদ্বেগ মানবাধিকারকর্মীদের

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলন মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর গণতন্ত্র, সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হলেও এলজিবিটিকিউআই ও জনগোষ্ঠীর জন্য…

বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়, যৌথ অস্ত্র উৎপাদনের পথে দুই দেশ

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেতে যাচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক প্রযুক্তি কেনাবেচার সম্পর্ক ছাড়িয়ে এবার যৌথ উৎপাদন…

‘এটাই শেষের শুরুর ওইঙ্গিত’, ইরানি সরকারের বিরুদ্ধে জনগণকে উপেক্ষার অভিযোগ

মেলবোর্ন, ১৬ জুন- ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশটির ক্ষমতাসীন শাসনব্যবস্থার জন্য ‘শেষের শুরুর’ সংকেত হতে পারে বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী ড. সোমাইয়েহ খানী। তার অভিযোগ, ইরানি…

নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন থামিয়ে আপাতত নিরাপদ জাসিন্তা অ্যালান, চাপে ভিক্টোরিয়া লেবার সরকার

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের জোরালো গুঞ্জন শেষ পর্যন্ত ভেস্তে গেছে। দলীয় অভ্যন্তরে চাপ ও অসন্তোষ থাকলেও প্রধানমন্ত্রী (প্রিমিয়ার)…

অস্ট্রেলিয়ায় সংঘর্ষ থামাতে মরিচ স্প্রে ছুড়ল পুলিশ

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের নিউক্যাসলে একটি জনপ্রিয় স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের ফ্রি টি-শার্ট বিতরণ কর্মসূচি মুহূর্তেই বিশৃঙ্খল রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিচ স্প্রে…

ভারত-দক্ষিণ এশিয়ার বাড়তি চাহিদায় নতুন আশার আলো দেখছে অস্ট্রেলিয়ার খনি খাত

মেলবোর্ন, ১৬ জুন- চীনের ইস্পাত শিল্পে দীর্ঘস্থায়ী মন্দার প্রভাব যখন বৈশ্বিক কাঁচামাল বাজারে চাপ সৃষ্টি করছে, তখন ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল ইস্পাত শিল্পকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au