বাংলাদেশ

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেডের ডাক

  • 10:14 pm - July 16, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
বর্তমানে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা গোপালগঞ্জ ডিসি অফিসের সামনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুলাই-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। কর্মসূচির আগে ও চলাকালীন সময়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ইউএনও’র গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সমাবেশ শুরুর আগেই মঞ্চে হামলা, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনসিপির নেতাকর্মীরা এসব হামলা ও নাশকতার জন্য নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। এরপর কর্মসূচী পালনের পর ফিরে যাওয়ার সময় এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালানো হয়।

বর্তমানে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা গোপালগঞ্জ ডিসি অফিসে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। শহরের সব রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে, ফলে তারা কোথাও যেতে পারছেন না। স্থানীয়দের ভাষ্যমতে, যদি তারা আজ টুঙ্গিপাড়ার দিকে যেতেন, তবে প্রত্যেকেই প্রাণ হারানোর আশঙ্কা ছিল। শহরের একাধিক সূত্র জানিয়েছে, টুঙ্গিপাড়ার দিকে যাত্রা হলে আশপাশের গ্রাম থেকে আসা হাজার হাজার মানুষ দেশীয় অস্ত্রসহ হামলার জন্য প্রস্তুত ছিল।

এদিকে, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক জরুরি বিবৃতিতে সংগঠনটি সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধ ও ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে। প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই হামলার জবাব রাজপথেই দেয়া হবে।”

এখন পর্যন্ত শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডিসি অফিস এলাকা ঘিরে রেখেছে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। শহরের দোকানপাট বন্ধ, রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা নেই বললেই চলে। শহরজুড়ে বিরাজ করছে আতঙ্ক ও উৎকণ্ঠা।

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au