খেলা

গোল পেলেন না মেসি, জয় পাওয়া হলো না মায়ামির

  • 9:34 pm - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার

এমএলএসে মেসিদের হার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ জুলাই

পাঁচ ম্যাচের টানা জয় আর আক্রমণভাগের আগুনে ফর্ম, সব মিলিয়ে দুরন্ত গতিতে ছুটছিল ইন্টার মায়ামি। কিন্তু শেষ পর্যন্ত ছন্দপতন ঘটল সিনসিনাটির মাঠে এসে। ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ল মেসি ও তার দল।

মাত্র ১১ দিনের ব্যবধানে এটি ছিল তাদের চতুর্থ ম্যাচ। শরীর আর মন যেন দুটোই ক্লান্ত। সেই ক্লান্তিকে পুঁজি করে দুর্দান্ত খেলল এফসি সিনসিনাটি। সুশৃঙ্খল রক্ষণ আর ধারালো আক্রমণে তারা চেপে ধরল মিয়ামিকে শুরু থেকেই। ১৮ মে’র পর এই প্রথম এমএলএসের নিয়মিত মৌসুমে হার দেখতে হলো মিয়ামিকে।

ম্যাচের ১৬ মিনিটেই স্কোরবোর্ডে নাম তোলে স্বাগতিকরা। বাম দিক থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন জেরার্ডো ভ্যালেনজুয়েলা, যা ছিল তার এই মৌসুমের চতুর্থ গোল। প্রথমার্ধেই সিনসিনাটি নেয় ৭টি শট, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধে নেমেই যেন ঝড় তোলেন ব্রাজিলিয়ান তারকা ইভান্দার। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭০ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন তিনি। যা নতুন এক রেকর্ড এমএলএস ইতিহাসে। তার মোট গোলসংখ্যা এখন ১৫।

মাঠে ছিলেন লিওনেল মেসি, কিন্তু বল পেলেও তার পায়ে ছিল না সেই জাদু। একবার লুকাস এঙ্গেল বল ঠেকিয়ে দেন, আরেকবার দারুণ সেভ করে গোল বাঁচান রোমান সেলেন্তানো। এই ম্যাচে দুটি সেভ করে সেলেন্তানো তুলে নেন চলতি মৌসুমে নিজের সপ্তম ক্লিন শিট।

মিয়ামির দুই গোলরক্ষক অস্কার উস্তারি ও রকো রিয়োস নোভো মিলেও করেছেন চারটি সেভ। কিন্তু প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে পারেননি। মেসিদের আক্রমণও বারবার থেমে গেছে সিনসিনাটির কৌশলী ও সংগঠিত রক্ষণের সামনে। ফলে শেষ বাঁশি বাজার আগেই নিশ্চিত হয়ে যায় মায়ামির পরাজয়।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au