খেলা

তিন ম্যাচ নিষিদ্ধ সাগরিকা

  • 1:13 am - July 18, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

শাস্তি পেলেন অনূর্ধ্ব ২০ দলের ফুটবলার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ জুলাই

চলমান নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশি স্ট্রাইকার সাগরিকা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে। গোলের বন্যা বইয়ে দেওয়া এই ফরোয়ার্ড শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করার পর নেপালের বিপক্ষেও এক গোল করেছিলেন।

কিন্তু সেই ম্যাচেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। যার জেরে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়েছে তাকে।

সোমবার অনুষ্ঠিত হাইভোল্টেজ বাংলাদেশ-নেপাল ম্যাচের ৫৪তম মিনিটে বল দখলের লড়াইয়ে জড়িয়ে পড়েন সাগরিকা ও নেপালের ডিফেন্ডার সিমরান রায়। মাঠের মাঝামাঝি জায়গা থেকে বন্না খাতুনের পাসে বল পেয়ে আক্রমণে ছুটে যাচ্ছিলেন সাগরিকা।

কিন্তু প্রতিপক্ষের বক্সে ঢোকার আগেই পেছন থেকে ট্যাকেল করেন সিমরান।
এরপর বল দখলের চেষ্টায় দুইজনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

একপর্যায়ে সিমরান সাগরিকার চুল টেনে ধরেন, আর শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন দুই দলের অন্য খেলোয়াড়রা, তবে তখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে।
রেফারি দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান, আর ম্যাচ শেষে সাফ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে নেয় কঠোর ব্যবস্থা। উভয় খেলোয়াড়কেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫০০ মার্কিন ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকারও বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাস্থ সাফের মিডিয়া ম্যানেজার আয়ুশ খাদকা।

প্রসঙ্গত, সাধারণত সরাসরি লাল কার্ডে এক থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু এবার অতিরিক্ত এক ম্যাচের নিষেধাজ্ঞা ও অর্থদণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। ফুটবল বিশ্লেষকদের মতে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই হয়তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চেয়েছে সাফ।

সব ঠিক থাকলে, এই শাস্তি শেষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাগরিকা ও সিমরান দুজনই ফিরতে পারবেন মাঠে। যেখানে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার। এখন দেখার বিষয়, মাঠে ফিরে সাগরিকা নিজের আগের ফর্মে ফিরতে পারেন কি না। তবে আপাতত এই শাস্তিকে অনেকেই আখ্যা দিচ্ছেন ‘লঘু পাপে গুরুদণ্ড’ হিসেবে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au