খেলা

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু করেছে টাইগার যুবারা

  • 7:18 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

প্রোটিয়া যুবাদের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ জুলাই

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

বেনোনিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ২৮৫ রান তোলে। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৫৫ রানে। বিরাট এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার জাওয়াদ আববার। ৬১ বলে ৯ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। টপ অর্ডারের বাকি দুই ব্যাটসম্যানের ব্যাট হাসেনি। আরেক ওপেনার রিফাত বেগ ১৬ এবং অধিনায়ক আজিজুল হাকিম ২৬ রানে ফেরেন সাজঘরে।

মিডল অর্ডারে দলের হাল ধরেন রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন তারা। এ সময়ে রিজান তুলে নেন ফিফটি। এরপর আরো ১৩ রান যোগ করে সাজঘরের পথ ধরেন। ৫৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি।

সঙ্গী হারানোর পর আব্দুল্লাহ ফিফটি পেলেও ৬৩ রানে থেমে যান। ৭৬ বলে ৭ চার হাঁকান তিনি। শেষ দিকে ১৪ বলে ১৮ রান করেন দেবাশিষ দেবা। দক্ষিণ আফ্রিকার বোলারদের হয়ে ৪৭ রানে ৪ উইকেট নেন বোসন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রানেই ৬ উইকেট হারায় প্রোটিয়া যুবারা। বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে স্বাগতিকদের চাপে রাখে। এরপর ৫৫ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারিয়ে বড় হারের ধাক্কা পেতে হয় তাদেরকে।

দেয়াল হয়ে দাঁড়িয়ে অধিনায়ক মুহাম্মেদ বুলবুলিয়া ৭২ রান করেন। ৭৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন পল জেমস। বাকিরা কেউ বিশের ঘরও পেরোতে পারেননি।

বোলিংয়ে বাংলাদেশের সেরা পেসার ইকবাল হোসেন ইমন। ২৬ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন আজিজুলম, রিজান ও দেবাশিষ।

একই মাঠে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au