উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…
মেলবোর্ন,
রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্য রাস্তায় চাপাতি দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই নির্বিঘ্নে চলে যাওয়ার একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ধানমন্ডি থানা পুলিশ।
ভিডিওটিতে দেখা যায়, সাদা শার্ট পরা এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ কালো প্যান্ট পরা এক যুবক এসে তাঁর দিকে চাপাতি উঁচিয়ে ভয় দেখান এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাগ ছিনিয়ে নেন। ছিনতাইয়ের পর ওই যুবক নির্ভয়ে রাস্তা পার হয়ে চলে যান—পুলিশ সদস্যরা তখন পাশেই ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন।
ভিডিওতে আরও দেখা যায়, ঘটনাটি ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে, কলাবাগান বাস টার্মিনালের কাছাকাছি। ঘটনাস্থলে অনেক পথচারী থাকলেও কেউ প্রতিক্রিয়া জানাননি।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশের নজরে আসে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা শুক্রবার (১৯ জুলাই) রাতে জানান, ভিডিও দেখে আমরা ঘটনাস্থল চিহ্নিত করেছি। এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেননি। তবুও আমরা তদন্ত শুরু করেছি, এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ছিনতাইয়ের সময় পুলিশ সদস্যদের নীরব উপস্থিতি এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়াশূন্যতা নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। বাসাবাড়ি, মার্কেট থেকে শুরু করে রাস্তাঘাট—প্রতিনিয়ত কোথাও না কোথাও ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রকাশ্য দিবালোকে এমন ভয়ঙ্কর অস্ত্র হাতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতীক হয়ে উঠছে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী এখন কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ এবং দ্রুত বিচার দাবি করছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au