লিড নিউজ

লস অ্যাঞ্জেলেসে প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, অন্তত ৩ পুলিশ কর্মকর্তা নিহত

  • 5:18 am - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার
বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৯ জুলাই-

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট লস অ্যাঞ্জেলেসে একটি আইনশৃঙ্খলা প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট) লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বিস্কাইলুজ সেন্টার অ্যাকাডেমি ট্রেনিং ফ্যাসিলিটিতে এই বিস্ফোরণ ঘটে। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রটির ‘স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরো’-এর পার্কিং এলাকায় বিস্ফোরণটি ঘটে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, কয়েকদিন আগে একটি বোমা নিষ্ক্রিয় অভিযানের সময় উদ্ধার করা অবিস্ফোরিত বস্তুকে কর্মকর্তারা সরানোর সময় সেটি হঠাৎ বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই ঘটনাকে “ভয়ানক” বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ইতোমধ্যে ঘটনাস্থলে ফেডারেল এজেন্টদের পাঠানো হয়েছে এবং তারা বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন।

লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, বোমা স্কোয়াড প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে সন্দেহজনক বিস্ফোরক উদ্ধার করে। তবে এসব বস্তু পুরনো বা কতটা অস্থিতিশীল—তা নির্ণয় করা সবসময়ই কঠিন এবং ঝুঁকিপূর্ণ।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশপাশ এলাকা খালি করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই ঘটনায় তদন্তে সহায়তা করছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো (ATF), এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এই বিস্ফোরণ সম্পর্কে অবহিত হয়েছেন এবং তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন তার দপ্তর। এ বিষয়ে রাজ্য সরকার থেকেও সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজরস-এর প্রধান ক্যাথরিন বার্গার এক বিবৃতিতে বলেন, “ঘটনাটি কীভাবে ঘটল এবং এতে ক্ষতিগ্রস্তদের অবস্থা সম্পর্কে জানতে আমরা নজর রাখছি। এই কঠিন সময়ে শেরিফ বিভাগের সাহসী সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।”

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au