সর্বশেষ

যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও সিরিয়া: মার্কিন রাষ্ট্রদূত

  • 5:15 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
ইসরায়েল গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্ক ও দক্ষিণের সুয়েইদা অঞ্চলে বিমান হামলা চালায়। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৯ জুলাই-

ইসরায়েল ও সিরিয়া একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হয়েছে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সিরিয়ার দ্রুজ–অধ্যুষিত এলাকায় কয়েক দিন ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছিল। সংঘাতে এ পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েল গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্ক ও দক্ষিণের সুয়েইদা অঞ্চলে বিমান হামলা চালায়। এ সময় সুয়েইদা থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার দাবি জানায় ইসরায়েল। দেশটির দাবি, তারা সিরিয়ার দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার জন্য এ হামলা চালিয়েছে। সম্প্রদায়টি ছোট হলেও বেশ প্রভাবশালী। দ্রুজদের একটি অংশ ইসরায়েল ও লেবাননে বসবাস করে।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র ত্যাগ করার এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছি।’

টম ব্যারাক আরও বলেন, তুরস্ক, জর্ডান ও প্রতিবেশী দেশগুলো–সমর্থিত একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও সিরিয়া।

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস ও সিরীয় কনস্যুলেট এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

সিরিয়ার সুয়েইদা অঞ্চলে প্রায় এক সপ্তাহ ধরে সহিংসতা চলছে। বেদুইন যোদ্ধা ও দ্রুজ গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে এ সহিংসতা শুরু হয়।

সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর গতকাল শুক্রবার রাতে জানায়, দক্ষিণাঞ্চলে সংঘর্ষ থামাতে বিশেষ বাহিনী মোতায়েন করা হবে। নতুন করে যাতে সংঘাত শুরু না হয় এবং স্থিতিশীলতা ফিরে আসে, সে জন্য রাজনৈতিক ও নিরাপত্তামূলক উদ্যোগ নেওয়া হবে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে সংঘাত বন্ধে এ সপ্তাহের শুরুতে সেখানে সরকারি সেনা পাঠায় দামেস্ক। কিন্তু সেনারা স্থানীয় দ্রুজদের ওপর ব্যাপক নিপীড়ন চালান বলে অভিযোগ ওঠে। বুধবার ইসরায়েলি হামলায় আক্রান্ত হয়ে সরকারি সেনারা পিছু হটেন।

ইসরায়েল বারবার বলেছে, তারা সিরিয়াকে দেশটির দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েন করতে দেবে না। কিন্তু গতকাল এ অবস্থান থেকে কিছুটা সরে আসে ইসরায়েল। তারা বলেছে, সংঘর্ষ বন্ধে তারা সিরীয় বাহিনীকে সংক্ষিপ্ত সময়ের জন্য ওই এলাকায় প্রবেশের অনুমতি দেবে।

সিরিয়ার নতুন শাসকদের ‘আপাত ছদ্মবেশী জিহাদি’ বর্ণনা করে ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছে, তারা ওই অঞ্চলের দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করবে। এতে ইসরায়েলে বসবাসরত দ্রুজ সংখ্যালঘুরাও সমর্থন দিয়েছেন।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au