খেলা

শোকের মাঝেই বিজয়ের গল্প লিখতে চায় বাংলাদেশের ক্রিকেটাররা

  • 5:06 pm - July 22, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার

আজ বাংলাদেশ ও পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ জুলাই

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো দেশ কাঁদছে। শোকে মুহ্যমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। বুক খালি করে দিয়ে গেছে তরতাজা প্রাণ। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। হাসপাতালের বিছানায় বাঁচার তীব্র লড়াইয়ে ছটফট করছে শত প্রাণ। কঠিন এই সময়টা ভুলতে পারছেন না কেউ। বুকের ভেতরে তোলপাড় করছে ক্রিকেটারদেরও। শোক প্রকাশ করেছেন তারাও। আহতদের জন‌্য করছেন প্রার্থনা।

পেশাদার ক্রিকেটার হওয়াতে চাইলেও নিজেদেরকে মাঠের থেকে সরিয়ে রাখার সুযোগ নেই লিটন, তাসকিন, মুস্তাফিজদের। তাইতো বুকে এক আকাশ কষ্ট, পাহাড় সমান ব্যথা নিয়েই ২২ গজে দেশের পতাকা উড়ানোর লড়াইয়ে নামতে হচ্ছে তাদেরকে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোলবোর্ন সময় রাত ১১টায় মাঠে নামবে বাংলাদেশ। খেলা হবে মিরপুর শের-ই-বাংলায়। মাঠে ব‌্যাট-বলের লড়াইয়ের আগে শ্রদ্ধার সঙ্গে নিহতদের স্মরণ করবেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা।

রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষ‌্যে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পুরো ম‌্যাচজুড়েই পরিবেশ রাখা হবে মর্যাদাপূর্ণ।

সিরিজে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে চার টি-টোয়েন্টি জেতা হলেও কখনো সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। অবশ্য ২০১৫ সালের জয়টাকে সিরিজ জয়ও বলা যায়। সেবার ম্যাচ হয়েছিল একটি। বাংলাদেশ সেই ম্যাচটি অনায়েসে জিতে যায়। এবারের সিরিজে একাধিক ম্যাচ। তাই প্রাপ্তির আনন্দটাও বেশি।

১-০ ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে সুযোগ সিরিজ জয়ের। শোককে শক্তিতে রূপ দিয়ে আজই সিরিজ নিশ্চিত করতে পারেন কিনা লিটনরা সেটাই দেখার।

বাংলাদেশের একাদশে পরিবর্তন না আনার সম্ভাবনাই বেশি। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তবে উইকেট দেখে বাড়তি স্পিনার নেওয়ার সুযোগ থাকলে একজন পেসার কমাতেও পারে দল।

এই ম্যাচে উইকেটের দিকে চোখ থাকবে সবার। পাকিস্তান প্রথম ম্যাচের পর উইকেট নিয়ে অভিযোগ করেছেন। দলের কোচ মাইক হেসন, উইকেটকে বলেছেন অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক মানের নয়। বাংলাদেশের অবশ্য কোনো অভিযোগ ছিল না। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া পারভেজ হোসেন ইমন উইকেটকে ভালো বলেছেন।

প্রথম ম্যাচে উইকেট একটু ধীরগতির ছিল। ডাবল পেসের উইকেট ছিল। আনইভেন বাউন্স হয়েছে কয়েকবার। তাতে প্রথম ইনিংসে ব্যাট করা কঠিন হয়ে গিয়েছিল। আজকের উইকেটে এমন কিছু হলে টসটাও হয়ে উঠবে মহাগুরুত্বপূর্ণ। নয় ম্যাচ পর প্রথম ম্যাচে টস জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১১০ রানে আটকে রাখে। দ্বিতীয় ম্যাচে আগে যারা ব্যাটিং করবে তাদেরকে দিতে হবে কঠিন পরীক্ষা।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au