খেলা

থাই কিংস কাপে জয় পেয়েছে বাংলাদেশ

  • 7:28 am - July 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

সেপাক টাকরো ওয়ার্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ জুলাই

থাইল্যান্ডে চলমান ৩৮তম আইএসটিএফ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ‘থাই কিংস কাপ’-এর ডিভিশন-১ ‘এ’ রেগু ইভেন্টে ২২ জুলাই দুটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। পাশাপাশি জয়রথ অব্যাহত রেখেছে নারী দলও।

পুরুষ দল দিনটির শুরুতে অস্ট্রেলিয়াকে ২-১ সেটে হারিয়ে শুভ সূচনা করে। প্রথম সেটে ৬-১৫ পয়েন্টে হারলেও পরের দুই সেটে ১৫-৯ এবং ১৫-১০ পয়েন্টে জয় তুলে নেয় তারা।

এরপর দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে সরাসরি সেটে ১৫-৮ ও ১৫-৯ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে দিনের তৃতীয় ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে ১২-১৫ ও ৬-১৫ পয়েন্টে হেরে যায় তারা।
অন্যদিকে, রেগু ইভেন্টে বাংলাদেশ নারী দলও দেখিয়েছে উজ্জ্বল পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫-৮ ও ১৫-১০ পয়েন্টে জয় তুলে নেয় মেয়েরা।

তবে পরের ম্যাচে চাইনিজ তাইপের কাছে ১৫-৯ ও ১৫-৬ পয়েন্টে পরাজিত হয় তারা।
বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘এই জয় দলের জন্য একটি ইতিবাচক সূচনা, যা পরবর্তী ম্যাচগুলোতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের (আইএসটিএফ) আয়োজনে বিশ্ব সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ ২০২৫ ও ৩৮তম থাই কিংস কাপ অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডের সোংখলা প্রদেশের সেন্ট্রাল হাতাই শপিং সেন্টারের কনভেনশন হলে। ২০ থেকে ২৮ জুলাই পর্যন্ত চলা এই আসরে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় সেপাক টাকরো দলগুলো। এবারের আসরে বাংলাদেশ পুরুষ ও নারী মিলে ২৬ সদস্যের একটি দল পাঠিয়েছে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au