খেলা

ঘরের মাঠ থেকেই আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানালেন আন্দ্রে রাসেল

  • 8:11 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেলের শেষ ম্যাচ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ জুলাই

আন্তর্জাতিক ক্রিকেটে একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটালেন আন্দ্রে রাসেল। কিংস্টনের স্যাবাইনা পার্কে ঘরের মাঠে, পরিবারের সামনে দাঁড়িয়ে আবেগঘন বিদায় নিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

যদিও ব্যাটে–বলে কোনো জাদু ছড়াতে পারেননি নিজের শেষ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজও হেরেছে বড় ব্যবধানে। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচিত ছিলেন তিনি।
মাঠে প্রবেশের সময় ‘গার্ড অব অনার’ পেয়েছেন দুই দলের ক্রিকেটারদের কাছ থেকে। জ্যামাইকার ক্রীড়া মন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জের সঙ্গে মঞ্চে উঠে পেয়েছেন একটি বিশেষ স্মারক।

ছিল জ্যামাইকার পতাকায় মোড়ানো গিটার-আকৃতির ব্যাট-বল। ক্রিকেট আর রেগে সুরের এক অনন্য সংমিশ্রণ যেন রাসেলকে দিয়েই পূর্ণতা পেল।
ম্যাচে ক্যামিও ইনিংস খেললেও বোলিংয়ে ছিলেন খরুচে, ফিল্ডিংয়েও মিস করেছিলেন দুটি ক্যাচ। তারপরও দর্শক, সতীর্থ আর গোটা ক্রিকেটবিশ্বের কাছে তিনি ছিলেন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। ম্যাচ শেষে গ্যালারির ধারে গিয়ে ভক্তদের সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া আর হৃদয়ভরা কৃতজ্ঞতার অনুভব; সবকিছুতেই যেন ফুটে উঠেছিল ভালোবাসা ও বিদায়ের চিহ্ন।

২০১০ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক, কিন্তু সেটিই থেকে গেছে তার একমাত্র সাদা পোশাকের ম্যাচ। এরপর সময়ের সঙ্গে নিজের পরিচয় গড়েছেন টি-টোয়েন্টিতে। তবে টানা খেলার সুযোগ পাননি। জাতীয় দলের বাইরে থেকেছেন চুক্তি ছাড়া, খেলেছেন বেছে বেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট থাকলেও ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন মাত্র ৮৬টি। রান ১১২২, উইকেট ৬১।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তার সবচেয়ে বড় অর্জন। তবু আফসোস থেকে যাবে, এমন প্রতিভা আরও বড় কিছু দিতে পারতেন দলকে।

সবশেষ ম্যাচ খেলার পর রাসেলের কণ্ঠে ছিল কৃতজ্ঞতার আবহ, ‘আমি গর্বিত, খুশি। ঘরের মাঠে, প্রিয়জনদের সামনে বিদায় নিতে পারাটা ভাগ্যের ব্যাপার। ফল পক্ষে আসেনি, কিন্তু ভালোবাসা পেয়েছি অনেক। দর্শকরা ছিল অসাধারণ।

আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে। কিন্তু সেখানে আর থাকছেন না রাসেল। নিজেই বুঝে নিয়েছেন, থামার সময় এসে গেছে, ‘আমার মনে হয়েছে, এটিই সঠিক সময় থেমে যাওয়ার। দলের প্রতি শুভকামনা রইল। আমি কৃতজ্ঞ, এই মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পেরে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au