খেলা

ইতালিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ড

  • 8:27 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:১৭৫ বার

   ফাইনালে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ জুলাই

২০২২ ইউরো ফাইনালের স্মৃতি যেন ফের জেগে উঠল হঠাৎই। সময়টা এবার ২০২৫, মঞ্চ ইউরো সেমিফাইনাল।

আবারও সেই ক্লোয়ি কেলি হয়ে উঠলেন ইংল্যান্ডের রক্ষাকর্তা। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে নিজের নেওয়া পেনাল্টির রিবাউন্ড থেকে গোল করে দলকে তুলে দিলেন টানা তৃতীয়বারের মতো বড় টুর্নামেন্টের ফাইনালে।
ইউরো ইতিহাসের অন্যতম নাটকীয় ম্যাচে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে ‘লায়নেস’রা।
১২০ মিনিটে ইংল্যান্ডের আক্রমণভাগে আ্যগি বিবার-জোনসকে ফাউল করে বসেন ইতালির ডিফেন্ডার।

রেফারির বাঁশিতে পেনাল্টির সিদ্ধান্ত। তবে শট ঠেকিয়ে দেন ইতালির গোলরক্ষক লরা জুলিয়ানি।
কিন্তু ক্লোয়ি কেলি ছিলেন প্রস্তুত। ফিরতি বলে গোল করে ইংল্যান্ড শিবিরে বয়ে আনেন উল্লাসের জোয়ার।
তার আগে অবশ্য ইংলিশদের ম্যাচে ফেরান আরেক তরুণী, মাত্র ১৭ বছর বয়সী বদলি স্ট্রাইকার মিশেল আগিয়েমাং। ম্যাচের ৯৬তম মিনিটে তার গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষেও গোল করেছিলেন তিনিই।

তবে ম্যাচের শুরুটা ছিল ইতালির দখলে। ২৮ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠে অনেকটা চমকে দিয়েছিল তারা। ৩৩ মিনিটে বারবারা বোনানসিয়ার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়েও যায় দলটি। ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জের ভুল পাস থেকে সুযোগটি তৈরি করেছিলেন সোফিয়া ক্যান্টোরে।

প্রথমার্ধে ইংল্যান্ড বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও, ইতালির গোলরক্ষক জুলিয়ানি বারবার সামনে দাঁড়ান দেয়াল হয়ে। বিরতির পর চোট পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ মিডফিল্ডার লরেন জেমস। এরপরও আক্রমণের ধার হারায়নি তারা।

৮৬ মিনিটে হান্নাহ হ্যাম্পটনের অসাধারণ ডাবল সেভ ম্যাচে রাখে ইংল্যান্ডকে। পরে ১১৭ মিনিটে আগিয়েমাংয়ের শট লেগে ফিরে আসে পোস্ট থেকে। ঠিক এরপরই আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্। পেনাল্টি পেয়ে ইতিহাসগড়া গোল করেন কেলি।

এই জয়ে ইংল্যান্ড নিশ্চিত করল তাদের টানা তৃতীয় ফাইনাল। ২৭ জুলাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানি না স্পেন; নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালে। তবে ক্লোয়ি কেলি ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের পাতায়, আবারও।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au