খেলা

বাহরাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

  • 5:24 am - July 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

অনূর্ধ্ব ২৩ দল খেলবে বাহরাইনের বিপক্ষে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ জুলাই

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাই পর্বের আগে দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে ছেলেদের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। আগামী ১৮ ও ২২ আগস্ট বাহরাইনে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোতে প্রতিপক্ষ হবে স্বাগতিক বাহরাইন অনূর্ধ্ব-২৩ দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল।

উপস্থিত ছিলেন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং অন্যান্য সদস্যরা।
সভায় আরও জানানো হয়, আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬’ বাছাই পর্ব।

এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।
বাছাইপর্বে ভালো পারফরম্যান্সের লক্ষ্যেই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে দল।

ম্যাচ শুরুর অন্তত পাঁচ দিন আগে ভিয়েতনাম পৌঁছে স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগাম ক্যাম্প করবে দলটি। বিদেশ সফরের এই অভিজ্ঞতা এবং ম্যাচ অনুশীলনকে সামনে রেখে বাফুফে কর্তৃপক্ষ বেশ আশাবাদী।
তাদের মতে, আন্তর্জাতিক ম্যাচ ও সময়মতো প্রস্তুতি দলকে ইতিবাচক ফল পেতে বড় সহায়তা করবে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au