খেলা

এবার মিশন পাকিস্তানকে বাংলাওয়াশ

  • 5:31 am - July 24, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

আজ তৃতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি দুদল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ জুলাই

গত মে-জুনের ঘটনা। পাকিস্তানে ৫ টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ওই সময়ের ঠিক আগে ভারত ও পাকিস্তানের মধ‌্যকার যুদ্ধের কারণে পরিস্থিতি নিরাপদ ছিল না। এজন‌্য সিরিজ কমিয়ে ৩ ম‌্যাচে আয়োজন করা হয়। লাহোরে একই ভেন্যুতে ৩টি ম‌্যাচ আয়োজন করা হয়। এবং পাকিস্তান স্রেফ উড়িয়ে দেয় বাংলাদেশকে। ৩-০ ব‌্যবধানে হোয়াইটওয়াশ করে অতিথিদের। সঙ্গে দুই দলের ব‌্যবধানও স্পষ্ট করে। পরাজয়ের ব‌্যবধানগুলো এতোটাই বড় ছিল যে, হারের কোনো ব‌্যাখ‌্যাই দিতে পারেননি কেউ।

দেড় মাসের ব‌্যবধানে ঠিক একই পরিস্থিতির মুখোমুখি পাকিস্তান। এবার বাংলাদেশ বদলা নেওয়ার অপেক্ষায়। ঘরের মাঠে পাকিস্তানকে ডেকে এনে হোয়াইটওয়াশের বদলা হোয়াইটওয়াশেই নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ।

সিরিজে ২-০ ব‌্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম‌্যাচ। একাধিক ম‌্যাচের সিরিজে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের চ‌্যালেঞ্জ স্বাগতিকদের।

বাংলাদেশের দ্বিতীয় ম‌্যাচের জয়ের নায়ক জাকের আলী সাফ জানিয়ে গেলেন, সিরিজ নিশ্চিত হলেও তৃতীয় ম‌্যাচও জয়ের জন‌্যই খেলবে বাংলাদেশ। ছাড় দেওয়া কিংবা প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

“লাইটলি না। অবশ্যই আমরা জেতার জন্যই যাব। ম্যাচ জেতা মানে জেতাই। ওরাও খুব ভালো ফাইট করেছে। দিন শেষে আমরা ম্যাচ জিতেছি। টানা ৪ ম্যাচ জেতার আত্মবিশ্বাস। অবশ্যই লক্ষ্য থাকবে শেষ ম্যাচ জেতা।

আগামী ৫-২১ সেপ্টেম্বর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এর আগে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি বাংলাদেশের সবশেষ আন্তর্জাতিক ম‌্যাচ। নিজেদের ঝালিয়ে নেওয়ার, সেরা টিম কম্বিনেশন ঠিক করার, রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করার এটাই শেষ সুযোগ। তৃতীয় ম‌্যাচে বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করতেও পারে। সেক্ষেত্রে বেঞ্চে থাকা একাধিক ক্রিকেটার সুযোগ পেতেও পারেন।

আয়ারল‌্যান্ড, ইংল‌্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার রেকর্ড আছে বাংলাদেশের। সেই তালিকায় লিটনরা পাকিস্তানকে যোগ পারেন কিনা দেখার। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব‌্যবধানে সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয় দারুণ কিছু। শেষটা রাঙাতে পারলে অর্জনের ঝুলি আরো ভারী হবে। পারবেন তো জাকের, তানজিদ, শরীফুলরা?

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au