খেলা

দ্রুতই এশিয়া কাপের সূচী ঘোষণা

  • 4:28 am - July 25, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

ঢাকায় শেষ হলো এসিসির এজিএম। ছবি: বিসিবি

মেলবোর্ন ২৫ জুলাই

নিশ্চয়তা ফিরেছে ঢাকায় এসিসির বার্ষিক সভা আয়োজন নিয়ে। দুই দিনব্যাপী এ সভার শেষ দিনে জানা গেলো, এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই আসছে।

এবারের এশিয়া কাপ আগামী সেপ্টেম্বরেই ভারতে হওয়ার কথা। তবে টুর্নামেন্ট ঘিরে কিছু বিষয়ে এখনও আলোচনা চলছে।

এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কথা হচ্ছে। খুব দ্রুতই সবকিছু চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও এখনই কিছু না বলে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।
সভায় এসিসির সব ২৫ সদস্যই সরাসরি বা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

বিষয়টি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মহসিন নাকভি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এজিএম সফলভাবে হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। ’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আতিথেয়তারও প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ‘আমিনুল ভাইয়ের উষ্ণ স্বাগত ও বিসিবির চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমরা চাই ক্রিকেট উন্নয়নের পথেই এগিয়ে যাক, রাজনীতির জায়গা এখানে নেই।

এজেন্ডায় ছিল ২০২৭ এশিয়া কাপও। আসরটি হবে বাংলাদেশে। এ প্রসঙ্গে নাকভি বলেন, ‘আমরা কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করছি, শিগগিরই সব সমাধান হবে।

ভারত থেকে সরাসরি প্রতিনিধি না থাকলেও বিষয়টিকে স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি। জানান, গুরুত্বপূর্ণ হলো, সব দেশের প্রতিনিধিরাই সভায় অংশ নিয়েছেন।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au