খেলা

১৪ নম্বর জার্সিতে বার্সেলোনায় খেলবেন রাশফোর্ড

  • 4:37 am - July 25, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

কাতালানদের ডেরায় রাশফোর্ড। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জুলাই

ম্যানচেস্টার ইউনাইটেডে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। কাতালোনিয়ার বিখ্যাত ক্লাব বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিনি। নতুন ক্লাবে তাকে তুলে দেওয়া হয়েছে কিংবদন্তি থিয়েরি অঁরির প্রিয় ১৪ নম্বর জার্সি। তবে অতীতে এই নম্বর জার্সিতে যেমন সাফল্য এসেছে, তেমনই এসেছে কিছুটা হতাশাও। স্মরণ করা যায় ম্যালকম, ফেলিক্স বা কুতিনহোর নাম।

ম্যানইউয়ে কোচ এরিক টেন হাগের বিদায়ের পরই দলে রাশফোর্ডের ভূমিকা কমতে শুরু করে। মৌসুমের মাঝপথে অ্যাস্টন ভিলায় লোনে পাঠানো হয় তাকে। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায়, এবার বার্সেলোনার হয়ে নতুন শুরু করার সিদ্ধান্ত নেন এই ২৭ বছর বয়সী তারকা।

বার্সা আপাতত ২০২৫-২৬ মৌসুমের জন্য রাশফোর্ডকে লোনে নিয়েছে। তবে পারফরম্যান্স সন্তোষজনক হলে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার রাস্তা খোলা রেখেছে ক্লাবটি। এক সময় ম্যানইউয়ের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার সিনিয়র দলে ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করছেন। যা তার প্রতিভার সাক্ষ্য বহন করে।

গ্যারি লিনেকারের পর রাশফোর্ডই হচ্ছেন দ্বিতীয় ইংলিশ খেলোয়াড়, যিনি স্পেনের বার্সেলোনায় খেলতে যাচ্ছেন। এই ঐতিহাসিক পদক্ষেপে রাশফোর্ড জানাচ্ছেন, বার্সেলোনায় যোগ দিয়ে তিনি রোমাঞ্চিত, বিশেষত এমন একটি দলে যোগ দিতে পেরে, যেখানে ইয়ামালের মতো দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় আছেন।

বার্সায় পা রাখতেই তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের প্রশংসা করলেন রাশফোর্ড। তার ভাষায়, “ও খুবই বিশেষ প্রতিভার অধিকারী। হয়তো সেরা নয়, তবে বিশ্বের সেরাদের একজন।” তিনি আরও যোগ করেন, “সেরাদের সঙ্গে খেলাটা সবসময়ই স্বপ্নের মতো। আমি আশাবাদী, তাদের সাহায্যে আমিও নিজের সেরাটা দিতে পারব।

বার্সেলোনার জাপান সফরে অংশ নিতে খুব শীঘ্রই রওনা হবেন রাশফোর্ড। আগামী রোববার ভিসেল কোবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে। এরপর দলটি দক্ষিণ কোরিয়ায় আরও প্রস্তুতির জন্য যাত্রা করবে তারা।

রাশফোর্ডের এই দলবদল শুধুই নতুন এক ঠিকানায় যাত্রা নয়, বরং নিজেকে নতুন করে প্রমাণ করার এক বিরল সুযোগ। কাতালোনিয়ার আকাশে ইংলিশ তারকার এই আলো কতটা দীপ্তি ছড়াতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au