খেলা

টাকার অভাবে জাভিকে হেড কোচ বানাতে পারলো না ভারত

  • 10:37 pm - July 25, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার

জাভিকে পেলো না ভারত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জুলাই

বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ভারতীয় জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন। তবে বাজেট সংকটে তার সেই ইচ্ছেপূরণ সম্ভব হয়নি।

আর্থিক সীমাবদ্ধতার কারণে তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাভির কোচ হওয়ার আগ্রহের খবর নিশ্চিত করেছেন নামকরা ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

তবে এআইএফএফ টেকনিক্যাল কমিটির এক সদস্য জানিয়েছেন, প্রস্তাবটা যতটা আকর্ষণীয়ই হোক, ফেডারেশন তা মেনে নেওয়ার মতো অবস্থানে ছিল না।
সর্বশেষ বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জাভি।

২০২১ সালে ক্লাবটির ডাগআউটে আসেন তিনি। ২০২৪ সালের ট্রফিহীন মৌসুমের পর তাকে ছাঁটাই করে বার্সা বোর্ড।
এর আগে কাতারের আল-সাদের কোচ হিসেবে কাজ করেন ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত।
পাসিং ফুটবলের বরপুত্র জাভি বার্সার হয়ে জিতেছেন আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। আন্তর্জাতিক পর্যায়ে ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরো জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

জাভির মতো একজন হাই-প্রোফাইল কোচ আবেদন করলেও এআইএফএফ এখন তাকাচ্ছে নিজেদের আর্থিক সক্ষমতার দিকে। এক ভার্চুয়াল বৈঠকে ১৭০টি আবেদন থেকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে তিনজনকে। তারা হলেন, ভারতের খালিদ জামিল, ইংল্যান্ডের স্টিফেন কনস্টানটাইন এবং স্লোভাকিয়ার স্তেফান তারকোভিচ।

স্প্যানিশ কোচ মানোলো মার্কেজকে চলতি মাসেই কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে ফেডারেশন। নতুন কোচ নির্বাচন এখন সময়ের ব্যাপার মাত্র।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au