খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আরেক বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার

  • 4:35 am - July 26, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার

এবার ইংলিশ প্রিমিয়ার লিগ মাতাবে ফারহান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ জুলাই

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তি স্বাক্ষর করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। এত দিন ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলা এই তরুণ উইঙ্গার সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চুক্তিসইয়ের ছবি পোস্ট করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

ফারহানের জন্ম ইংল্যান্ডে। তার বাবা-মা দুজনেই বাংলাদেশি হলেও তাদের জন্মও সেখানেই। ফুটবলে ফারহানের শুরুর পথ চেলসির যুব দলে। ২০১৯ সালে চেলসি অনূর্ধ্ব-১২ দল থেকে ফুলহামে যোগ দেওয়ার পর ধাপে ধাপে তিনি পাড়ি দিয়েছেন অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে। গত মৌসুমে ফুলহামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০ ম্যাচে সাতটি গোল ও চারটি অ্যাসিস্ট করেন তিনি। সেই মৌসুমেই অনূর্ধ্ব-২১ দলে অভিষেক ঘটে তার, যেখানে পিএসভির বিপক্ষে প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে গোল করে নজর কাড়েন।

চুক্তি স্বাক্ষর করে আবেগঘন প্রতিক্রিয়ায় ফারহান বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ছোটবেলা থেকে এই মুহূর্তের জন্য আমি পরিশ্রম করে এসেছি। এটা সত্যি দারুণ এক যাত্রা ছিল। ফুলহামের প্রতিটি ধাপে আমি দুর্দান্ত এক দলের অংশ ছিলাম এবং সবাই আমাকে আপন করে নিয়েছে।

নিজের পথচলায় পরিবার ও সতীর্থদের অবদানও স্বীকার করেছেন ফারহান। তিনি বলেন, ‘আমার পরিবার সবসময় পাশে থেকেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে—মাটিতে পা রাখতে হবে।

বাংলাদেশি পটভূমি থেকে আসা ফারহানের এই অগ্রগতি দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। যদিও তিনি এখনই বাংলাদেশের হয়ে খেলবেন কি না, তা নিশ্চিত নয়। ভবিষ্যতে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে জায়গা করে নেওয়ার দিকেই নজর থাকবে তাঁর। ২০২০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।

হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী কিংবা জামাল ভূঁইয়ার মতো আরও এক সম্ভাবনাময় প্রবাসী ফুটবলারের উত্থানে বাংলাদেশের ফুটবল যেন আরেকটি নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। এখন দেখার বিষয়, ফারহান ভবিষ্যতে লাল-সবুজের জার্সিতে দেখা যাবে কিনা।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au