খেলা

দুর্ঘটনার শিকার রেসার অভিক আনোয়ার

  • 4:36 am - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার

আন্তর্জাতিক রেসিং ট্র্যাকে দুর্ঘটনার শিকার অভিক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ জুলাই

বাংলাদেশের রেসার অভিক আনোয়ার মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে কার রেসিংয়ের সময় ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়, সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে অংশগ্রহণের সময় অভিকের গাড়িটি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। বর্তমানে তাকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে এবং সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
এর আগে শনিবার সকালে একটি পোস্টে অভিক আনোয়ার কোয়ালিফাইং রাউন্ড সম্পর্কে জানিয়েছিলেন, গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি।

আরও ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬-এ হঠাৎ করে স্লাইড না করত। ইনশাআল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করবো!
উল্লেখ্য, অভিক আনোয়ার বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কার রেসার হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে দেশের পতাকা তুলে ধরেছেন।

তার এই দুর্ঘটনায় ভক্ত-অনুরাগীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au