খেলা

আপতত রেফারি কর্মশালায় আগ্রহী নয় মাহমুদউল্লাহ

  • 4:41 am - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার

আরো কয়েক বছর ঘরোয়া আসরে খেলতে চান রিয়াদ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ জুলাই

মাহমুদউল্লাহ রিয়াদ যিনি এক সময় বাংলাদেশ দলের গ্রেট ফিনিশার ছিলেন। বাংলাদেশ দলকে এনে দিয়েছেন অনেক সাফল্য। তবে চলতি বছরের মার্চে অনেকটা সমালোচনার তোপে পড়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টেস্ট, টি-টোয়েন্টি এবং সবশেষে ওয়ানডে তিন ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে নিয়মিত খেলছেন ঘরোয়া ক্রিকেটে।

সম্প্রতি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাচ রেফারিদের প্রশিক্ষণ কর্মশালা। এই কোর্সে ৩০ জন বর্তমান ও সাবেক ক্রিকেটার অংশ নিলেও আমন্ত্রণ পেয়েও যোগ দেননি মাহমুদউল্লাহ।

বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে আলোচনায় মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি এখনো ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান এবং অবসরের পর ম্যাচ রেফারির বিষয়টি বিবেচনা করবেন। খেলোয়াড়ী জীবন শেষ না হলে ম্যাচ রেফারির কোর্সে অংশ নেয়া সম্ভব নয়।

বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি জানান, মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিম দুজনেই ভবিষ্যতে কোচ হতে আগ্রহী।

তার ভাষায়, বিসিবিতে যোগ দেয়ার আগেই তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ে যুক্ত হতে চান। আমরা বিসিবির উদ্যোগে কোচিং এডুকেশন প্রোগ্রাম চালু করব, যাতে তারা অংশ নিতে পারেন।

সব মিলিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের ক্রিকেট-পরবর্তী ক্যারিয়ারে কোন পেশা বেছে নিবেন, তা এখনো নিশ্চিত নয়। ম্যাচ রেফার হবেন, নাকি গড়বেন কোচিং ক্যারিয়ার? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সময়ে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au