খেলা

অস্ট্রেলিয়ার টানা চার জয়

  • 4:08 pm - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৭৫ বার

অজিদের জয় ৩ উইকেটে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ জুলাই

এবার ইংলিশ ও গ্রিনের ব্যাটে জয় পেল অস্ট্রেলিয়া
চলমান ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শতক হাঁকিয়ে অজিদের জয় এনে দেন টিম ডেভিড। তৃতীয় ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজও নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ টি-টোয়েন্টিতে সেই ডেভিডকেই বিশ্রামে রাখল সফরকারীরা। তবুও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার জয়ের নায়ক জশ ইংলিশ ও ক্যামেরুন গ্রিন।

ব্যাসেটেরে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সকলেই রান পেয়েছে। তবে অর্ধশতক করতে পারেনি কেউ। স্বাগতিকদের সর্বোচ্চ রান এসেছে শেরফেন রাদারফোর্ডের ব্যাট থেকে। ১৫ বলে ৪ চার ও ২ ছক্কার মারে ৩১ রান করেন এই ব্যাটার। এছাড়াও, রোমারিও শেফার্ড ও রোভম্যান পাওয়েল করেন ২৮ রান।

৫৫ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন গ্রিন।

সিরিজ নিশ্চিত হওয়ার অস্ট্রেলিয়া এই দলে বেশকিছু পরিবর্তন এনেছে। বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা। ৪ ওভারে ৫৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এই লেগি। ২টি করে উইকেট পেয়েছেন অ্যারন হার্ডি, জেভিয়ার বার্টলেট এবং শন অ্যাবট।

২০৬ রানের জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া। তবে ইংলিশ ও গ্রিনের ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে অজিরা। এছাড়াও, ম্যাক্সওয়েলও ঝড় তুলেছেন। ইংলিশ ৩০ বলে ৫১ রান করে আউট হন। আর ওপেনিংয়ে নামা ম্যাক্সওয়েল ১৭ বলে খেলেন ৪৭ রানের ইনিংস।

এই দুই ব্যাটার আউট হওয়ার পর কিছুটা চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ক্যামেরুন গ্রিন ও অ্যারন হার্ডির ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। হার্ডি ১৬ বলে ২৩ রানে আউট হলেও, গ্রিন ৩৫ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট পেয়েছেন জেদিয়া ব্লেডস। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৪-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচ ২৯ জুলাই।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au