বিশ্ব

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে অগ্নিকাণ্ড, অল্পের জন্য বেঁচে গেলেন সব যাত্রী

  • 5:22 pm - July 27, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
যাত্রা শুরুর আগে বিমানের একটি টায়ার বিস্ফোরিত হয় এবং সেটি থেকে সৃষ্ট ঘর্ষণ ও ব্রেক করার সময় আগুন ধরে যায়। ছবিঃ সিএনএন

মেলবোর্ন, ২৭ জুলাই- যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। পরে বিমানের ১৫০ জনেরও বেশি যাত্রী ও ক্রুকে বিমানের স্লাইড ব্যবহার করে রানওয়েতে নামিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় একজন যাত্রী আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, শনিবার (স্থানীয় সময়) আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করছিল। এতে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। যাত্রা শুরুর আগে বিমানের একটি টায়ার বিস্ফোরিত হয় এবং সেটি থেকে সৃষ্ট ঘর্ষণ ও ব্রেক করার সময় আগুন ধরে যায়।

ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনে। এ ঘটনায় পাঁচজন যাত্রীকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়, যিনি সামান্য আহত হয়েছেন।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সবাই নিরাপদে বেরিয়ে আসেন এবং বিমানটিকে সেবামুক্ত করে পরিদর্শনের জন্য রাখা হয়েছে। যাত্রীদের জন্য নতুন একটি বিমানে পুনরায় মিয়ামি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় যাত্রীদের দুঃখজনক অভিজ্ঞতার জন্য ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ।

এফএএ জানিয়েছে, ঘটনাটি ঘটে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে। এর আগেই বিমানটি ১টা ১২ মিনিটে গেট থেকে ছাড়ার কথা ছিল। তবে ফ্লাইটওয়্যারের তথ্যমতে, এ দুর্ঘটনার পর ডেনভার বিমানবন্দর থেকে প্রায় ২৪০টি ফ্লাইট বিলম্বিত হয়।

এ ঘটনাটি ডেনভার বিমানবন্দরে সাম্প্রতিককালে ঘটতে থাকা একাধিক বিমান দুর্ঘটনার মধ্যে আরেকটি। মার্চ মাসেও আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর যাত্রীদের উইংয়ের ওপর দাঁড়িয়ে নেমে আসতে দেখা যায়। এছাড়া এপ্রিল মাসে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের সময় একটি প্রাণীর সাথে ধাক্কা খায় এবং আগুন ছড়িয়ে পড়ে।

শনিবারের এই ঘটনার একজন যাত্রী, ১৭ বছর বয়সী শে আর্মিস্টেড জানান, “বিমানটি যখন রানওয়ে দিয়ে চলছিল তখন হঠাৎ বিকট আওয়াজ হয়। মনে হলো টায়ার ফেটে গেছে। বিমানে প্রচণ্ড কম্পন হচ্ছিল। এক পাশের দিকে হেলে যাচ্ছিল। আচমকা জোরে ব্রেক করে এবং আগুন ধরে যায়।”

আরেক যাত্রী, ১৬ বছর বয়সী মার্গারেট গ্যাস্টাফসন জানিয়েছেন, “আমি জানালার পাশে বসা ছিলাম। নিচ থেকে আগুন বের হতে দেখি। তখনই ভয় পেয়েছিলাম।”

যাত্রীদের কেউ কেউ আতঙ্কে চিৎকার করছিলেন। কেউ বলছিলেন, “আমরা সবাই মরে যাব।” যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে সবাই পেছনের দরজা দিয়ে স্লাইড ব্যবহার করে নিচে নামেন। পুরো প্রক্রিয়াটি ১০-১৫ মিনিটের মধ্যে শেষ হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে এফএএ।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au