ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ২৮ জুলাই- মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে ভার্জিন অস্ট্রেলিয়ার একটি বিমানের সঙ্গে একটি টোয়িং ভেহিকেলের (বিমান টানা গাড়ি) সংঘর্ষ হয়েছে। এতে বিমানের গায়ে বড় ধরনের ক্ষতির সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই রাতে। বিমানটিকে একটি মেইনটেন্যান্স হ্যাঙ্গারে নেওয়ার জন্য ভূমির উপর দিয়ে স্থানান্তর করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় টোয়িং ভেহিকেল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিমানটি সেই গাড়ির সঙ্গে ধাক্কা খায়।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের পাশে একটি বড় ফাটল তৈরি হয়েছে, যেটি মেরামতের চেষ্টা করছেন কর্মীরা।
এসময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না বলে ধারণা করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম ৯নিউজ জানিয়েছে, তারা এ বিষয়ে ভার্জিন অস্ট্রেলিয়ার কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে।
সুত্রঃ নাইন নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au