ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ২৯ জুলাই- এবার বন্ধুকে পাটানোর অভিযোগে আবারো আলোচনায় টাইগার পেসার তাসকিন আহমেদ। এমন ঘটনায় বিব্রত বিসিবি। নিউজ টোয়েন্টিফোরকে জানালেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আর তাসকিন বিষয়টিকে বলছেন ভুল বোঝাবুঝি। এদিকে, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান অভিযোগের বিষয় স্বীকার করেন। তদন্ত করেই ব্যবস্থা নেয়ার কথা জানালেন।
পেসার তাসকিন আহমেদের কান্ডে উত্তাল দেশের ক্রিকেট। টক অফ দা টাউনে পরিণত হয়েছে তাসকিনের বন্ধকে মারার ঘটনা৷ মিরপুর হোম অফ ক্রিকেট বিসিবি সভাপতি থেকে পরিচালক সকলের মধ্যেই আলোচনা।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম নিউজ টোয়েন্টিফোরকে জানালেন এমন ঘটনায় বিব্রত তারা।
এরপর যোগাযোগ করার চেষ্টা তাসকিনের সাথে। তিনি জানালেন কি ঘটেছিলো।
আরেক পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন বিষয়টি বলেন দুঃখজনক।
এদিকে, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান অভিযোগের বিষয়ে জানালেন, তদন্ত করেই ব্যবস্থা নেয়া হবে।
এর আগেও তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে। নানা ভাবেই ম্যানেজ করায় এতোদিনে তা গণমাধ্যমে প্রকাশ পায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au