সর্বশেষ

বিপিএলের সাথে কাজ করতে চায় একাধিক প্রতিষ্ঠান

  • 4:59 am - July 29, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
আগ্রহী ৫ প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জুলাই-বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) বা আগ্রহপত্র জমাদানের পর্ব শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

গত ১০ জুলাই বিসিবি আনুষ্ঠানিকভাবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে ইওআই আহ্বান করে। নির্ধারিত সময়সীমা ও শর্তাবলীর আওতায় বোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়ে বেশ কয়েকটি নামকরা প্রতিষ্ঠান তাদের আগ্রহপত্র জমা দেয়। বিসিবি জানিয়েছে, আগ্রহ প্রকাশকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স স্পোর্টস কনসালটিং, আইএমজি, রিয়েল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসোলুট লেজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্টস গ্রুপ।

জমা পড়া এসব ইওআই মূল্যায়নের কাজ শুরু করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যাচাই-বাছাই শেষে প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকেই পরবর্তীতে আমন্ত্রণ জানানো হবে বিস্তৃত উপস্থাপনা ও আর্থিক প্রস্তাব জমা দেওয়ার জন্য। এই দুই ধাপ শেষ হলে শেষপর্যন্ত একটি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক সেবা চুক্তির মাধ্যমে নিয়োগ দেবে বিসিবি।

বিপিএলের মতো বড় পরিসরের টুর্নামেন্টে সফল বিপণন কৌশল ও পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি দক্ষ ও অভিজ্ঞ স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভব করছিল বিসিবি। সেই উদ্দেশ্যেই এবার নিয়োগ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করলো বোর্ড। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন সংস্থাও রয়েছে, যারা বিশ্বব্যাপী নানা বড় টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থেকেছে।

বিসিবির প্রত্যাশা, পেশাদার এই নিয়োগের মাধ্যমে বিপিএলের ব্র্যান্ড মূল্য, বাণিজ্যিক সফলতা এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা আরও অনেকগুণ বৃদ্ধি পাবে। একইসঙ্গে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোর অন্যতম আকর্ষণীয় আসরটি আরও পরিপক্ব ও বাণিজ্যিকভাবে লাভজনক একটি মডেলে পরিণত হবে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au