সর্বশেষ

তাসকিনের সম্মানের কথা চিন্তা করে জিডি তুলে নিলেন বন্ধু সৌরভ

  • 5:55 am - July 29, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
অভিযোগ প্রত্যাহার তাসকিনের বন্ধুর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯-জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ উঠেছে। মারধরের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় এই ক্রিকেটারের বিরুদ্ধে জিডি করেন তার বাল্যবন্ধু সিফাতুর রহমান সৌরভ।

ওটিএন বাংলাকে সৌরভ জানিয়েছেন, বন্ধুর ক্যারিয়ারের কথা বিবেচনা করেই অভিযোগ প্রত্যাহার করবেন তিনি।
এসময় তিনি বলেন, তাসকিন ফোন করে তার বন্ধুকে ডেকে নেন এবং মারধর করেন। এছাড়া তাকে ভয়ভীতি দেখান বলেও উল্লেখ করা হয়। তবে তাসকিন বিষয়টি অস্বীকার করেছেন।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। জাতীয় দলের একজন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য সবাইকে অবাক করেছে এটাই স্বাভাবিক, বিশেষ করে তাসকিনের মতো ক্রিকেটারের বিরুদ্ধে। তবে তাসকিনের বন্ধু সৌরভ আসলে ব্যাপারটি নিয়ে আর এগোতে চান না।

সে নিজেও অবশ্য চায় না যে তাসকিন তার ক্যারিয়ারে কোনো ঝামেলায় পড়ুক। কিন্তু নিজের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন।

সৌরভের ভাষ্য, আমি তো ছোট বেলার ফ্রেন্ড। সে অনেক ইমপরট্যান্ট পার্সন (গুরুত্বপূর্ণ ব্যক্তি) বাংলাদেশের। বাট নিজেদের মধ্যে একটা কথা কাটাকাটি, ভুল বুঝাবুঝি; বাট আমি চাই না বাইরের মানুষ জিনিসগুলো নিয়ে কথা বলুক। তারপরেও এটা আউট অব দ্য লাইন হয়ে গেছে দেখে এই স্টেপটা (পদক্ষেপ) নিতে হইছে আমার নিজস্ব সেফটির (নিরাপত্তা) কারণে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au