সর্বশেষ

ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

  • 6:10 am - July 29, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
থ্রি লায়ন্সদের দল ঘোষণা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জুলাই-ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের অন্তিম পর্বে নামার আগেই প্রস্তুতি চূড়ান্ত করছে ইংল্যান্ড। ওভাল টেস্ট শুরু হতে এখনো তিন দিন বাকি। এর মধ্যেই ঘোষিত হলো ইংলিশ শিবিরের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। বড় কোনো পরিবর্তন না থাকলেও অলরাউন্ডার জেমি ওভারটনের অন্তর্ভুক্তি নজর কেড়েছে সবার।

ম্যানচেস্টারে শেষ টেস্ট ড্র হওয়ার ২৪ ঘণ্টাও পেরোয়নি, এরই মাঝে নতুন স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগে থেকে থাকা ১৪ জনকে রেখে ওভারটনকে যুক্ত করায় বোঝা যাচ্ছে অলরাউন্ডারদের ওপর আস্থা আরও বাড়িয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তবে প্রত্যাশিতভাবে ফিরে আসতে পারেননি ইনজুরিতে থাকা দুই পেসার মার্ক উড ও ওলি স্টোন।

ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ড বোলাররা মোট ২৫৭ ওভার বল করেছেন, যার ফলে তাদের শরীরে প্রচণ্ড ধকল গেছে। অধিনায়ক বেন স্টোকস নিজেও বল হাতে কিছুটা অস্বস্তিতে ছিলেন। দুই টেস্টের মধ্যবর্তী সময় খুব কম হওয়ায় বোলারদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নেই। এ অবস্থায় বিকল্প বোলারদের দলে রেখে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহারের চিন্তা করছে ইংল্যান্ড।

ক্রিস ওকস চলমান সিরিজে চারটি ম্যাচেই অংশ নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ওভালে তিনি বিশ্রাম পেতে পারেন। সেক্ষেত্রে ওভারটনের পাশাপাশি গাস অ্যাটকিনসনকে দেখা যেতে পারে মাঠে। আর এই ঘূর্ণায়মান রোটেশনের মাঝে ব্রাইডন কার্স অথবা জোফরা আর্চারকে বাইরে রাখা হতে পারে।

ব্যাটিং অর্ডারে অবশ্য কোনো বড় রদবদলের আভাস নেই। শীর্ষ সাত ব্যাটার অপরিবর্তিত থাকতে পারেন। যদিও লিয়াম ডসন ম্যানচেস্টারে বল হাতে প্রভাব বিস্তার করতে পারেননি, তবুও বিশেষজ্ঞ স্পিনার না থাকায় ওভাল টেস্টেও তার খেলা প্রায় নিশ্চিত। বিকল্প হিসেবে জেকব বেথেলকেও ভাবা হতে পারে।

ইংল্যান্ডের ওভাল টেস্ট স্কোয়াড::

অধিনায়ক: বেন স্টোকস
অন্য সদস্যরা: বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, জেকব বেথেল, জেমি ওভারটন, জশ টং ও গাস অ্যাটকিনসন।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au