সর্বশেষ

এ দলেও উপেক্ষিত মোসাদ্দেক সৈকত

  • 8:35 pm - July 29, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
অস্ট্রেলিয়ায় আসা হচ্ছে না সৈকতের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জুলাই-চট্টগ্রামে সাদা আর মিরপুরে লাল বলে চলছে অনুশীলন। এই ক্রিকেটারদের মধ্য থেকেই বাংলাদেশ ‘এ’ দল গড়া হবে অস্ট্রেলিয়া সফরের জন্য। ডারউইনে প্রথমে টি২০ টুর্নামেন্ট, পরে চার দিনের ম্যাচের সিরিজ। খুবই জমজমাট একটি টুর্নামেন্ট হবে বলে আশা। এজন্য যে ক্রিকেটারদের নেওয়া হবে মোসাদ্দেক হোসেন সৈকতের ভাষায়, তারা সৌভাগ্যবান। কারণ তারা জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটার।

এই পাইপলাইনে নিজেকে খুব মিস করেন মোসাদ্দেক। ঢাকা লিগে ভালো খেলার সুবাদে পাইপলাইনে ফেরার প্রত্যাশায় ছিলেন তিনি। বাংলাদেশ টাইগার্সে ক্যাম্প করার পর স্বপ্ন দেখেছিলেন অস্ট্রেলিয়া সফরে ‘এ’ দলের সঙ্গী করা হতে পারে তাঁকে। সে সুযোগ না দেওয়ায় হৃদয় ভেঙেছে ২৯ বছর বয়সী এ অলরাউন্ডারের। নিজেকে এখন উপেক্ষিত মনে করেন তিনি।

কেন স্বপ্নভঙ্গ হচ্ছে মোসাদ্দেকের? মেহেদী হাসান মিরাজের কারণে না হয় ওয়ানডে দলে নেওয়া হবে না, সেক্ষেত্রে টি২০ দলের জন্য কি তাঁকে প্রস্তুত করা যেত? উত্তরে বিসিবি জাতীয় নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু এবারও মোসাদ্দেককে আশাহতের গল্প শুনিয়েছেন।

ওটিএন বাংলাকে সৈকত বলেন, ‘অস্ট্রেলিয়াতে যে দুই সংস্করণে খেলা হবে, সেখানে মোসাদ্দেক বিবেচিত হবেন না। ওয়ানডের ক্যাম্প হলে সে থাকতে পারে। টেস্ট বা টি২০ দলে তাকে নেওয়ার সুযোগ দেখি না। লক্ষ্য করলে দেখবেন, মোসাদ্দেক গত বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে কোনো দল পায়নি। তার টি২০ পারফরম্যান্স কাঙ্ক্ষিত মানের নয়। টি২০ খেলার ফিটনেসেও ঘাটতি আছে। ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে তাকে।

মোসাদ্দেক জাতীয় দলে তিন সংস্করণেই খেলেছেন। তবে সাদা বলের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে খারাপ করেননি। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকার পরও ‘এ’ দলে সুযোগ না পাওয়া নিয়ে মোসাদ্দেক বলেন, ‘আমি আশা করেছিলাম, অন্তত ‘এ’ দলে নেওয়া হবে। ওখানে ভালো করলে পাইপলাইনে রাখবে। আমাকে তো এখন ‘এ’ দলেও বিবেচনা করা হচ্ছে না। একজন ক্রিকেটার হিসেবে এই উপেক্ষা হতাশাজনক। এভাবে উপেক্ষিত হলে ভালো খেলায় আগ্রহ থাকে না।’

খেলা না থাকলে ময়মনসিংহেই থাকেন মোসাদ্দেক। ফিটনেস বা ব্যাট-বলের কাজগুলো ওখানেই করেন। সন্ধ্যায় জিম থেকে ফিরে আক্ষেপের সুরে বলেন, ‘আমাকে হয়তো আর মূল্যায়ন করা হবে না।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au