সর্বশেষ

এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশ

  • 9:39 pm - July 29, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জুলাই-আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপের ২১তম আসরটিতে বাছাইপর্ব থেকে সবার আগে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। ‘সি’ গ্রুপের ম্যাচে মিয়ানমান, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে গত ২ জুলাই অস্ট্রেলিয়া আসার টিকিট নিশ্চিত করে লাল সবুজরা। নিজেদের ইতিহাসে প্রথমবার তারা জায়গা করে নেয় এশিয়ান কাপের মূলপর্বে।

আগামী ৩ মার্চ সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদিন বিরতি দিয়ে একই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার মোকাবিলা করবে ঋতুপর্ণারা। আর ৯ মার্চ পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজরা।

গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সরাসরি জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে তিন গ্রুপের সেরা দুই সেকেন্ড রানার্স আপও সুযোগ পাবে সেরা আটে। ২১ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।

এ টুর্নামেন্টে ভালো করতে পারলে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে বিশ্বকাপ ও অলিম্পিকেও জায়গা করে নেয়ার। নারী এশিয়ান কাপের গ্রুপে পর্বের লড়াই শেষে শীর্ষ দুইয়ে থাকলেই মিলবে বিশ্বকাপ টিকেট। অবশ্য তৃতীয় হলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে খেলতে হবে প্লে অফ। ছয় মহাদেশের ১০ দলের মধ্যে দুই ভাগে করে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। এখান থেকে তিন দল সুযোগ পাবে ২০২৭ নারী বিশ্বকাপে। বিশ্বকাপ না হলে অলিম্পিকেও খেলার সুযোগ আছে। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলকে নিয়ে হবে অলিম্পিক বাছাই। পাশ করলেই লস অ্যাঞ্জেলেস।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au