সর্বশেষ

হাথুরুসিংহকে বিশ্বাস করতো না ক্রিকেটাররা: সোহান

  • 6:46 am - July 30, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
হাথুরাসিংহের উপর অসন্তোষ সোহান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ জুলাই-বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে তিনটি নাম অনিবার্যভাবেই উঠে আসে—স্টিভ রোডস, রাসেল ডমিঙ্গো এবং চান্ডিকা হাথুরুসিংহে। এই তিন কোচের অধীনে বাংলাদেশের ক্রিকেট দলের গতিপথ ও পরিস্থিতি বদলে গেছে, তবে শেষ পর্যন্ত তাদের বিদায় ছিল একেবারেই বাজেভাবে। প্রত্যেকেই ছিলেন ক্রিকেটারদের বা বোর্ডের কাছে বিতর্কিত কখনো কোমল তো কখনো কঠোর। তবে, তাদের অধীনে ছিলেন এমন একজন ক্রিকেটার, যিনি সবসময় মাঠে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন—নুরুল হাসান সোহান।

সম্প্রতি গণমাধ্যমকে সঙ্গে আলাপকালে এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন তার অন্যতম পছন্দের কোচ রাসেল ডমিঙ্গো। তাকে ১০০ এর মধ্যে ৯০ শতাংশ মার্ক দেবেন তিনি। হাথুরুসিংহের কথা বলতে গিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন এই লঙ্কান কোচকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করত না। বিশেষ করে যারা পারফর্ম করতে পারতেন না তারা কখনই তার সাপোর্ট পেতেন না এই কোচের কাছ থেকে।

এ প্রসঙ্গে সোহান বলেন, আমার কাছে মনে হয় রাসেল ডমিঙ্গো ১০০ এর মধ্যে ৯০% পাওয়ার মতো। কারণ তার ম্যান ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের তার উপর বিশ্বাস ছিলো। আর অবশ্যই হাতুরুসিংহের ক্ষেত্রে হয়তো তার প্ল্যান ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যে কোন প্লেয়ারই তারে বিশ্বাস করতে পারতো না।

সোহান জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন এক সময়। লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর মধ্যেই তার অধীনে রংপুর জিতেছে গ্লোবাল সুপার লিগের শিরোপা। সর্বশেষ জিএসএলের আসরে রংপুর হয়েছে রানার্সআপ। সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে তার। তার ধারণা প্রত্যেক ক্রিকেটারকেই ভিন্ন ভিন্ন উপায়ে সামাল দেয়া উচিত কোচদের। যারা পারফর্ম করে তাদের চেয়ে যারা পারফর্ম করতে পারছেন না তাদের কোচকে বেশি প্রয়োজন।

ব্যাখ্যা দিয়ে সোহান বলেছেন, ‘যখন একটা প্লেয়ার যখন ভালো করবে, তার কিন্তু অনেক বেশি সাপোর্টের দরকার হয় না। কারণ সে এমনিই ভালো করছে। যখন একজন ক্রিকেটার খারাপ করবে, তখন তার সাপোর্টের দরকার হয়। যে সে ঐ খারাপ সময়টা থেকে কিভাবে বের হয়ে ভালো করতে পারে। কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে বাংলাদেশের হয়ে আগে খেলছে, এখন খেলছে বা ভবিষ্যতে খেলছে, সবাইরই কিন্তু কোয়ালিটি আছে এবং পারফর্ম করে, হয় ঘরোয়া বলেন বা কোথাও পারফর্ম করে আসছে। তো আপনার মানসিক শান্তিটা খুব গুরুত্বপূর্ণ। যে জায়গায় হাতুরুসিংহের অনেক বড় মিসিং ছিলো আমার কাছে মনে হয়।

একটি দলকে পরিবার হিসেবে গড়ে তুলতেও কোচের বড় ভূমিকা থাকা উচিত বলে মনে করেন সোহান। এই জিনিসটারই অভাব ছিল হাথুরুসিংহের। বাজে ফর্মে থাকা ক্রিকেটাররাই মানসিকভাবে সবচেয়ে চাপে থাকেন। সেই সময় তাদের পাশে অধিনায়ক বা কোচদের থাকা উচিত বলেই বিশ্বাস সোহানের।

তিনি বলেছেন, ‘কোচের প্রধান কাজটা থাকে কিন্তু পুরো দলটাকে একটা পরিবার হিসেবে গড়ে তোলা। কারণ ক্রিকেট মূলত একটি দলগত খেলা। তো আপনি দল হিসেবে যখন একসাথে থাকতে পারবেন, আপনি যখন বিশ্বাস করবেন যে আপনার একজন সঙ্গী আপনার খারাপ সময়ে আপনাকে সাপোর্ট করবে। এই পরিবেশটা তৈরি করলে ক্রিকেট আপনার অনেক বড় প্লেয়ারের থেকে আপনার যদি পরিবেশ এরকম থাকে বা টিম স্পিরিট থাকে, তখন দলটার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au