সর্বশেষ

ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এর সফল পরীক্ষা সম্পন্ন করল ভারত

  • 6:52 am - July 30, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে নির্ধারিত পথে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং সব পরীক্ষামূলক উদ্দেশ্য পূরণ করে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জুলাই- নিজস্ব প্রযুক্তিতে নির্মিত কঠিন জ্বালানির ‘প্রলয়’ নামে কোয়াসি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দুটি টানা পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে ভারত।

মঙ্গলবার (২৯ জুলাই) ভারত সরকার এ ঘোষণা করেছে। ২৮ ও ২৯ জুলাই ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) ওড়িশার উপকূলে এ ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যবহারকারী মূল্যায়ন পরীক্ষার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ ও সর্বনিম্ন পাল্লার কার্যকারিতা যাচাই করার জন্য এই ফ্লাইট টেস্ট পরিচালিত হয়। ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে নির্ধারিত পথে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং সব পরীক্ষামূলক উদ্দেশ্য পূরণ করে।’

বিবৃতিতে জানানো হয়, “ক্ষেপণাস্ত্রের প্রতিটি উপ-ব্যবস্থা প্রত্যাশানুযায়ী কাজ করেছে।”

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘প্রলয়’ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি কঠিন জ্বালানির কোয়াসি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাতে রয়েছে আধুনিক নির্দেশনা ও ন্যাভিগেশন প্রযুক্তি, যা উচ্চমাত্রার নিখুঁততা নিশ্চিত করে। এটি বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য একাধিক ধরনের ওয়ারহেড বহনে সক্ষম।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সশস্ত্র বাহিনীর সক্ষমতায় আরও নতুন মাত্রা যোগ করবে এবং সম্ভাব্য হুমকির বিরুদ্ধে কৌশলগত সহায়তা প্রদান করবে।’

চলতি জুলাই মাসে ভারত একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর আগে ১৭ জুলাই দুইটি স্বল্প পাল্লার

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়। এ ছাড়া লাদাখ অঞ্চলে উচ্চমাত্রার উচ্চতায় দুটি হাই-স্পিড ড্রোন লক্ষ্যবস্তুকে ধ্বংস করে ভারতের আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

পরীক্ষাগুলো ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও আধুনিক ও প্রস্তুত রাখার প্রমাণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সূত্র: আনাদোলূ অ্যাজেন্সি

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au