ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ৩০ জুলাই- রাশিয়ার উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৮, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বুধবার ভোরে অনুভূত হয়। ভূমিকম্পের কিছু সময় পরেই রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে আছড়ে পড়ে সুনামির ঢেউ। ফলে উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয় হাজারো বাসিন্দাকে।
সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে শক্তিশালী ভূমিকম্পের কিছুক্ষণ পরই প্রথম ঢেউ সেভেরো-কুরিলস্ক শহরের উপকূলে পৌঁছায়। প্রায় আড়াই হাজার জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের নিরাপদে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি জানান, “বাসিন্দারা এখন নিরাপদ স্থানে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সুনামির সম্ভাবনা কেটে যায়, তারা সেখানেই থাকবেন।”
স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের ভিডিও ফুটেজে দেখা গেছে, সাইরেন বাজার সঙ্গে সঙ্গে অনেকেই দৌড়ে পাহাড়ি জায়গায় আশ্রয় নেন। যদিও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে সেভেরো-কুরিলস্কের ‘আলাইদ’ মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পানিতে ডুবে যায় এবং সেখানকার সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
রাশিয়ার ভূ-ভৌগলিক পরিষেবা ড্রোনের মাধ্যমে উপকূলীয় প্লাবিত এলাকার ভিডিও প্রকাশ করেছে। ইউজনো-সাখালিনস্ক ভূকম্পন কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানান, ভূমিকম্পের পর পুরো কুড়িল দ্বীপপুঞ্জজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জরুরি সেবা সংস্থাগুলো বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au