সর্বশেষ

৩৭ বছর পর দুই বাংলাদেশী সাতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাস গড়লেন

  • 6:27 pm - July 30, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
সাগর ও হিমেল পাড়ি দিলেন ইংলিশ চ্যানেল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ জুলাই-৩৭ বছর পর আবারও ইংলিশ চ্যানেলের বিশাল জলরাশি জয় করলেন দুই বাংলাদেশি সাঁতারু—মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।

বুধবার সকালে এই দুরূহ চ্যালেঞ্জে অংশ নিয়ে সফলভাবে ৩৩.৪ কিলোমিটার দীর্ঘ ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তারা।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবারিতা দাস গণমাধ্যমকে এই অসাধারণ অর্জনের খবর নিশ্চিত করেন।

সাগর ও হিমেল ছয় সদস্যের একটি আন্তর্জাতিক রিলে দল-এর অংশ ছিলেন।

দলের বাকি চার সদস্য ছিলেন তিন ভারতীয় ও এক মেক্সিকান সাঁতারু। সকাল ৭টা ৩০ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু হয় এবং ১২ ঘণ্টা ২০ মিনিটে তারা এই ঐতিহাসিক সাঁতার শেষ করেন।
শেষ ধাপে পানিতে নেমে দলকে নেতৃত্ব দেন সাগর।
বিশ্বব্যাপী ইংলিশ চ্যানেলকে ওপেন ওয়াটার সাঁতারের সবচেয়ে চ্যালেঞ্জিং পথ হিসেবে ধরা হয়।

প্রতিকূল আবহাওয়া, ঠান্ডা পানি ও প্রবল স্রোতের কারণে এটি জয় করাকে মনে করা হয় এক দুঃসাহসিক কীর্তি।
১৯৮৮ সালে দক্ষিণ এশিয়ান গেমসে সোনাজয়ী সাঁতারু মোশাররফ হোসেন সর্বশেষ বাংলাদেশি হিসেবে চ্যানেলটি অতিক্রম করেছিলেন। আর এই পথ পাড়ি দেওয়া প্রথম বাংলাদেশি ছিলেন কিংবদন্তি ব্রজেন দাস, যিনি ১৯৫৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে এই কীর্তি গড়েন। পরবর্তী সময়ে আরও ছয়বার তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au