সর্বশেষ

বক্সিং চ্যাম্পিয়নশিপে সেনাবাহিনীর দাপট

  • 5:31 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
সেনাবাহিনীর দাপট অব্যাহত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ জুলাই-জজ ভূঁঞা গ্রুপ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রত্যাশিত ফলাফলই দেখা গেছে। দেশের শীর্ষ তারকা বক্সাররা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন।

ফাইনালে পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে ১১টি ইভেন্টে স্বর্ণপদকের নিষ্পত্তি হয়। এর মধ্যে পুরুষদের আটটি এবং নারীদের তিনটি ওজন শ্রেণির ফাইনাল অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগে সেনাবাহিনীর বক্সাররা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ৫১ কেজি ওজন শ্রেণির ফাইনালে সেনাবাহিনীর তরিকুল ইসলাম রাজশাহী সিটি বক্সিং ক্লাবের রাসেল কবির শুভকে হারিয়ে স্বর্ণ জেতেন।

৬০ কেজি শ্রেণিতে সেনাবাহিনীর বেলাল হোসেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সুদীপ্ত তালুকদারকে পরাজিত করেন।
৬৩.৫ কেজিতে সেনাবাহিনীর হোসেন আলী আনসারের আল সানিকে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন।

এরপর ৬৭ কেজিতে সেনাবাহিনীর সেলিম হোসেন খুলনার ইমন মেহেদী হাসানকে পরাজিত করেন। ৭১ কেজিতে সেনাবাহিনীর সৌরভ নাজাতুল ইসলাম দিনাজপুর পোলস্টার ক্লাবের তামিম ভূঁইয়াকে হারান।
৮০ কেজি শ্রেণিতে একমাত্র ব্যতিক্রম দেখা যায়। এখানে আনসারের জুয়েল আহমেদ বরগুনা গৌরিচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে হারিয়ে স্বর্ণ জয় করেন। তবে পরবর্তী দুটি ওজন শ্রেণি ৮৬ কেজি ও ৯২ কেজির ওপরে সেনাবাহিনীর শুভ কুমার ভাদুড়ী ও মেহেদী হাসান যথাক্রমে রাজশাহীর মেহেদী রানা কমল ও কাইয়ুম আলীকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন।

নারী বিভাগেও সেনাবাহিনীর একচ্ছত্র আধিপত্য বজায় থাকে। ৫০ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর কায়মা খাতুন আনসারের রহিমাকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। তবে ৭০ কেজি ও ৮০ কেজির ওপরে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেনাবাহিনীর আনীতা ইসলাম ও আসমা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বর্ণপদক পান। উভয় শ্রেণিতে প্রতিপক্ষরা সেমিফাইনালেই বিদায় নেওয়ায় শুধু স্বর্ণ ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র প্রবাসী দুই বক্সার জিনাত ফেরদৌস ও আফরা খন্দকারের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বক্সিং ফেডারেশন সূত্রে জানা গেছে, তাদের লড়াই আজ রাত ৯টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে।

আজ অনুষ্ঠিত হবে বাকি ১৩টি ইভেন্টের ফাইনাল। এসব ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়ামোদীরা।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au