সর্বশেষ

কবে ঢাকায় আসবেন টাইগারদের পাওয়ার হিটিং কোচ?

  • 6:25 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ৩১ জুলাই-আলোচনার গুঞ্জন এবার বাস্তব রূপ পেল। আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ক’দিন আগেই—বাংলাদেশে পা রাখছেন জুলিয়ান রস উড। এশিয়া কাপের আগে পাওয়া ফাঁকা সময়ে তিন সপ্তাহ লিটন দাস, তানজিদ তামিমদের নিয়ে বিশেষ প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন তিনি।

এর আগেও বেশ কয়েকবার উডের নিয়োগের বিষয়ে গুঞ্জন উঠে ক্রিকেট পাড়ায়। তবে এবার সত্যিই আসছেন তিনি। সব ঠিক থাকলে ১০ আগস্ট বাংলাদেশে পা রাখবেন এই ইংলিশম্যান, কাজ করবেন ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিসিবির একটি সূত্র ওটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত আগস্টে ভারত না আসায় ওই সময় এশিয়া কাপের প্রস্তুতির জন্য ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও একই সময়ে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। তবে সিরিজের জন্য প্রতিপক্ষ কাউকে না পাওয়া গেলে মাসজুড়ে হতে পারে ক্যাম্প।

যার শুরুটা হতে পারে ৬ আগস্ট থেকে। সেই ক্যাম্পেই টাইগারদের সাথে যোগ দিতে যাচ্ছেন জুলিয়ান উড। ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পকে সরিয়ে দেয়ার পর লিটনদের ব্যাটিং দেখছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তবে এখন দায়িত্ব কমিয়ে বিদেশী ব্যাটিং কোচ নিয়োগের চিন্তা করছে বিসিবি।

এর জন্য দীর্ঘমেয়াদি কাউকে আনার চেষ্টা করছে বিসিবি। এবার প্রধান কোচ ফিল সিমন্সের চাওয়াতেই উডের অন্তর্ভুক্তি। ২০২২ সালে সিলেট সানরাইজার্স ও ২০২৩ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি। এর আগে বিগ ব্যাশে সিডনি থান্ডার্স, পিএসএলের দল মুলতান সুলতান, আইপিএলের দল পাঞ্জাব কিংসের সাথেও কাজ করেছেন উড।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au