সর্বশেষ

আগস্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস

  • 6:59 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
টি টোয়েন্টি সিরিজ খেলতে আসবে নেদারল্যান্ডস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ জুলাই- ভারতের সঙ্গে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় ফাঁকা সময়টা কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে চলতি বছরের আগস্টে নেদারল্যান্ডসকে আতিথ্য দিতে যাচ্ছে বাংলাদেশ, একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন।

মূলত আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতীয় দলের। তবে, আপাতত সিরিজটি স্থগিত হয়েছে এবং সব ঠিক থাকলে আগামী বছরের সেপ্টেম্বরে তা অনুষ্ঠিত হতে পারে। এই পরিস্থিতিতে এশিয়া কাপের প্রস্তুতির জন্য একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ব্যস্ত সূচির কারণে বিকল্প হিসেবে সহযোগী দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে বিসিবি। এই তালিকায় ছিল নেপাল ও নেদারল্যান্ডস। বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে নেদারল্যান্ডস। ওটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

সব কিছু পরিকল্পনামাফিক এগুলো আগামী ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। শিগগিরই তা চূড়ান্ত করবে বিসিবি।

এদিকে, এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের স্কিল ও ফিটনেস ক্যাম্প। ক্যাম্প চলাকালীন এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হলে সেটা হবে এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতি।

তবে শেষ মুহূর্তে যদি বিদেশি দল না আসে, তাহলে বিকল্প হিসেবে জাতীয় দলের সেরা খেলোয়াড়দের নিয়ে দুটি দল গঠন করে ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বিসিবি।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ, যেটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বি গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে ১১ সেপ্টেম্বর। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au