সর্বশেষ

ত্রিদেশীয় সিরিজে তৃতীয় ম্যাচে এসে হারতে হলো টাইগার যুবাদের

  • 5:25 am - August 01, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
ব্যাটিং ব্যর্থতায় প্রোটিয়া যুবাদের কাছে হার তামিম, কামালরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ আগস্ট-ত্রিদেশীয় সিরিজে টানা দুই ওয়ানডে জয়ের পর পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হোঁচট খেয়েছেন যুবারা।

আগে ব‌্যাটিংয়ে নেমে বাংলাদেশ মাত্র ১৭৫ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে প্রোটিয়া যুবারা ৩৬.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

হারারেতে বাংলাদেশের ব্যাটিং একটুও ভালো হয়নি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম সর্বোচ্চ ৫৯ রান করেন। ৫ চার ও ২ ছক্কা সাজান ইনিংসটি। ৪৯ রানে অপরাজিত থাকেন কালাম সিদ্দিকী। ৬১ বলে ৩ চার ও ১ ছক্কা হাঁকান।

দারুণ ধারাবাহিকতায় থাকা জাওয়াদ আবরার ৯ বলে ৭ রান করেন। আরেক ওপেনার রিফাত বেগ করেন ৯ রান। এছাড়া আব্দুল্লাহ ১৭, সাইমুন বশির ৬ রান করেন।

প্রোটিয়া যুবাদের হয়ে ১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নেন জসন রয়লস। ২টি করে উইকেট নেন স্টান্ডো সনি ও বায়ান্ডা মজোলা।

বাংলাদেশের বোলাররা চেষ্টা করেছিলেন অল্প রান নিয়েই লড়াই করতে। কিন্তু, আরমান মানাকের ফিফটি (৫৭), মুহাম্মেদ বুলবিলিয়ার (৩৯) ও জসন রয়লসের (৪১) ইনিংসে ভর করে সহজেই জয় পায় তারা।

আল ফাহাদ ২৯ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন ইকবাল ও দেবাশিষ।

৪ ম‌্যাচে ৩ জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। বাংলাদেশের ১ ম্যাচ কম খেলে জয় ২টি। জিম্বাবুয়ে ৩ ম্যাচ খেললেও কোনো জয় পায়নি।

এই শাখার আরও খবর

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au