সর্বশেষ

২০২৭ পর্যন্ত মেয়াদ বাড়লো সালাউদ্দিনের, বেতন পাবেন মাসে ১০ লক্ষ

  • 5:35 am - August 01, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
জাতীয় দলের সাথে ২০২৭ পর্যন্ত থাকবেন সালাউদ্দিন। ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ১ আগস্ট-স্বল্প মেয়াদে চুক্তিবদ্ধ হয়ে সিনিয়র সহকারী কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর কাজে আস্থা দেখে মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

শুরু থেকে হিসেব করলে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন দেশসেরা এই কোচ। শুধু তাই নয়, বেতন বেড়ে প্রায় ১০ লাখ ছুঁই ছুঁই করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সূত্র ওটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৩০ জুন বিসিবির ১৯তম বোর্ড মিটিংয়ে চুক্তি কার্যকর করে পরিচালনা পর্ষদ। ২০২৪ সালের শেষে আরব আমিরাত সফর দিয়ে কাজ শুরু করেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল চলতি বছরের মার্চের ১৫ তারিখ পর্যন্ত।

সালাউদ্দিনের বেতন নির্ধারণ করেছিলেন তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে পেতেন সালাউদ্দিন।

এবার সেটি বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা। প্রায় ১০ লাখ টাকা বেতনের সঙ্গে দলের সিরিজ ও সফরকালীন সুযোগ-সুবিধা পাবেন এই কোচ।

নতুন চুক্তিতে বছরে সর্বোচ্চ ছুটি ধরা হয়েছে ৪০ দিন। ৩০ দিনের নোটিশে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে। এমনিতে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ডেরায় থাকবেন এই কোচ।

এই শাখার আরও খবর

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au