সর্বশেষ

এশিয়া কাপে ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ মন্তব্য টাইগার পেসার খালেদ আহমেদের

  • 6:02 am - August 01, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
বাংলাদেশ ফাইনাল খেলবে: খালেদ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ আগস্ট-এশিয়া কাপে বাংলাদেশে গ্রুপে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাণিজ‌্যিক লাভবানের আশায় ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখে আসছে গত কয়েক বছর। এবারও ব‌্যতিক্রম হয়নি। ভারত ও পাকিস্তান এক গ্রুপে থাকায় বাকি তিনটি পূর্ণ সদস‌্য দল অপর গ্রুপে রাখতেই হচ্ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একই গ্রুপে। চতুর্থ দল হিসেবে গ্রুপে আছে হংকং।

গত আসরে বাংলাদেশ গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে খেলেছে। এর আগের আসরে বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে। এবার কেমন করবে বাংলাদেশ? জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের পেসার খালেদ আহমেদের কাছে। উত্তরে ডানহাতি পেসার জানালেন, তার বিশ্বাস, দল ফাইনাল খেলতে পারবে।

মিরপুর শের–ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খালেদ বলেছেন, ‘‘আমরা এশিয়া কাপের ফাইনাল খেলার মতো একটি দল। আমরা যে গ্রুপে আছি সেখান থেকে দুই-তিনটি ম্যাচ জিততে পারলেই আমরা ফাইনালে যেতে পারব।

তৃতীয়বারের মতো এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগে ২০১৬ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল টুর্নামেন্টটি। প্রথম আসরে ভারত এবং দ্বিতীয় আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। ছয় দলের প্রতিযোগিতায় সবশেষ আসরে (টি-টোয়েন্টি) বাংলাদেশ সুপার ফোরেও উঠতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতে বসেছিল সেই আসর। প্রথম আসরে ঘরের মাঠে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল। এবার বাংলাদেশ কেমন করে সেটাই দেখার।

তবে আত্মবিশ্বাস ভালো থাকার কথা লিটন দাসদের। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ২-১ ব‌্যবধানে এবং পাকিস্তানকে ঘরের মাঠে একই ব‌্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ছন্দে থাকা একটি দল এবার মহাদেশীয় প্রতিযোগিতায় কেমন করে সেটাই দেখার।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়বে ১৬ সেপ্টেম্বর। আগস্টে জাতীয় দলের ক‌্যাম্প শুরু হবে। ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ লম্বা ছুটি পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। যদিও বিসিবি চেষ্টা করছে নেপাল, নেদারল‌্যান্ডসকে আমন্ত্রণ জানিয়ে দ্বিপক্ষীয় সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের।

এই শাখার আরও খবর

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে…

‘বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো, সাবাশ বাংলাদেশ!’: ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন ও প্রতিমার প্রশংসা করেছেন ভারতের টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের…

সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, যা যা ঘটল সারাদিন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় সেনাবাহিনী ও একটি ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ব্যর্থতার দায় কে নেবে?

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা গণমাধ্যমের খবর থেকে এ ঘটনা জানতে পেরেছেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি জানতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au